1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

বিএম ডিপো থেকে আরও একজনের দেহাবশেষ উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ৬৫ Time View

সীতাকুণ্ডের বিএম ডিপো থেকে আরেকজনের দেহের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ জুলাই) পৌনে ৪টার দিকে ডিপোর টিন শেড থেকে মরদেহের দেহাবশেষটি উদ্ধার করা হয়।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বাংলানিউজকে বলেন, বিএম ডিপোর ভেতরে টিন শেড পরিষ্কার করতে গিয়ে একজনের দেহাবশেষ পাওয়া গেছে। শরীরের পুড়ে যাওয়া অংশবিশেষসহ মাথার খুলি পাওয়া যায়। এ নিয়ে ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ৫০ জন নিহত হয়েছেন। দেহাবশেষটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ডিএনএ টেস্ট করার পর পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।

গত ৫ জুন রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ