1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনামঃ
টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন সবুজ সিএনজিতে সবুজ নম্বর প্লেট, অপরাধী ধরতে পুলিশের চোখে অন্ধকার স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানসহ যা আছে বাংলাদেশ-জাপান যৌথ ঘোষণায় বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আগামী বছরের মধ্যে, ঢাকায় আলোচনা শুরু নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন ১ নভেম্বর, পাবেন না অনেকে ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—কী এর অর্থ? ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের মেরিটাইম ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সেমিনারে গবেষণা পোস্টার আহ্বান রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন এমডি, বেসরকারি ব্যাংক থেকে দুজন

বিএনপি ৪১ নেতা-কর্মীর মামলার অধিকতর শুনানি ২ সেপ্টেম্বর

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ আগস্ট, ২০১৪
  • ১০১ Time View

বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদসহ ৪১ জন নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনের একটি মামলায় আংশিক চার্জ শুনানি গ্রহণ করেছে আদালত।

আগামী ২ সেপ্টেম্বর অধিকতর শুনানি জন্য দিন ধার্য করেছেন ঢাকা দ্রুত বিচার আদালতের বিচারক তারেক মঈনুল ইসলাম ভূইয়া।image_95582_0

রোববার আংশিক চার্জ শুনানিকালে বিএনপি নেতা বাবু গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল্লাহ আল নোমান, বরকত উল্লাহ বুলু, আমান উল্লাহ আমান, মোয়াজ্জেম হোসেন আলাল ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ ২৯ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আসামিদের মধ্যে আমান উল্লাহ আমান মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে এক আবেদন করায় আদালত আংশিক শুনানি শেষে আগামী ২ সেপ্টেম্বর  হাইকোর্টের আদেশ দাখিল এবং অবশিষ্ট চার্জ শুনানি জন্য দিন ধার্য করেছেন।

এর আগে গত ১০ আগস্ট ও আদালত আংশিক চার্জ শুনানি গ্রহণ করেন। ওইদিন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ চারজন আদালতে না আসতে পারায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পারোয়ানা জারি করেন। যদিও পরদিন এ্যানি আদালতে হাজির হয়ে জামিন নেন।

২০১৩ সালের ৬ মার্চ বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে গাড়ি ভাঙচুর ও জনমনে সৃষ্টির অভিযোগে ৪৪ জনকে আসামি করে এ মামলা দায়ের করে পুলিশ।

বিএনপি ও জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশের কর্মসূচি চলাকালে আসামিরা বিকাল পৌনে পাঁচটায় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করে এবং লোহার রড, শাবল, লাঠি ইত্যাদি নিয়া রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে জনমনে ত্রাস সৃষ্টি করে বলে মামলায় অভিযোগ করা হয়।

২০১৩ সালের ২৭ মার্চ দ্রুত বিচার আইনের ৪/৫ ধারায়  এ মামলাটিতে আদালতে চার্জশিট দাখিল করে মামলার তদান্তকারী কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ