1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
মার্কিন মধ্যবর্তী নির্বাচন, প্রভাব পড়বে কানাডার বাণিজ্য ও অর্থনীতিতে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নতুন নিয়ম, লিখতে হবে যেভাবে আবাসিক এলাকায় মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৯ আরোহী নিহত আ.লীগের ৭ নেতার বিরুদ্ধে প্রসিকিউশনের অভিযোগ দাখিল হবিগঞ্জে পিকআপ-কাভার্ডভ্যান সংঘর্ষে শ্রমিক নিহত ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৫ রাজনৈতিক অর্থায়নের প্রক্রিয়া দলগুলোকে ক্ষমতাকেন্দ্রিক বিজনেস মডেলে পরিণত করছে: টিআইবি টানা দুই দফা কমার পর দেশে বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? এনএমএইচএস ফুটবল টুর্নামেন্টে ব্যাচ ২০২৪ চ্যাম্পিয়ন জামালপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

বিএনপি সমাবেশের নামে চাঁদাবাজির টাকা যাচ্ছে তারেকের কাছে: তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ৮৪ Time View

বিভাগীয় সমাবেশ করতে বিএনপির নেতা-কর্মীরা জোর করে চাঁদা আদায় করেছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। দাবি করেছেন, সেই টাকার ভাগ যাচ্ছে লন্ডনে তারেক রহমানের কাছে।
রোববার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। দাবি করেছেন, বিএনপির সমাবেশে কোনো বাধা দেয়া হয়নি, তারা নির্বিঘ্নে জমায়েত হয়েছে।
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় এবং নানা ঘটনার প্রতিবাদে গত বুধবার চট্টগ্রাম এবং শনিবার ময়মনসিংহে সমাবেশ করেছে বিএনপি। এভাবে দেশের সব বিভাগীয় শহরে সমাবেশের ডাক দিয়েছে দলটি। আগামী ১০ ডিসেম্বর ঢাকাতেও সমাবেশ করতে চায় তারা।
ময়মনসিংহের সমাবেশের আগে জেলায় বাস চলাচল বন্ধ হয়ে যায়। বিএনপির অভিযোগ, সমাবেশে যেন নেতা-কর্মীরা যোগ দিতে না পারেন, সে জন্য সরকার এটি বন্ধ করে দিয়েছে।
তথ্যমন্ত্রী বলেন, ‘তারা সমাবেশের নামে চাঁদার প্রকল্প নিয়েছে। চাঁদাবাজি করে যে টাকা তোলা হচ্ছে তার অর্ধেক লন্ডনে তারেক জিয়ার কাছে পাঠানো হচ্ছে।’
সমাবেশের আগে যানবাহনে তল্লাশির বিষয়ে তিনি বলেন, ‘বিএনপি আগে সহিংসতা চালিয়েছে। তাই তারা কোনো সমাবেশ ডাকলে পুলিশকে সতর্ক থাকতে হচ্ছে। তল্লাশি করতে হচ্ছে।
‘আপনারা জানেন বিএনপি হচ্ছে পেট্রলবোমা বাহিনী, বিএনপি হচ্ছে যারা মানুষের সম্পত্তিতে আগুন দেয়, গাড়ি ভাঙচুর করেছে। চট্টগ্রামের সমাবেশেও সন্ত্রাসীদের সমাবেশ ঘটিয়েছিল। এ জন্য পুলিশ সন্ত্রাসী কার্যক্রম এড়াতে রুটিন ওয়ার্ক অনুযায়ী তল্লাশি করেছে।’
বিএনপির শাসনামালে আওয়ামী লীগের সমাবেশের আগে গণগ্রেপ্তার, হামলা, যানবাহন বন্ধ করে দেয়াসহ নানা বিষয় স্মরণ করান তথ্যমন্ত্রী। বলেন, ‘বিএনপির আমলে সারা দেশে আওয়ামী লীগের সভা-সমাবেশে বিভিন্ন সময় হামলা হয়েছে। বিএনপি এখন যে সমাবেশ করছে সেখানে কোথাও কি এ ধরনের ঘটনা ঘটেছে? কোথাও ঘটেনি।
‘বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের অফিসের দুই পাশে কাঁটাতারের বেড়া থাকত। সে কাঁটাতারের বেড়া ডিঙিয়ে কেউ যেতে পারত না। এখন কি সে ধরনের ঘটনা আছে?’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ