1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি?

বিএনপি নাকে খত দিয়ে নির্বাচন করছে : সিইসি মোবারক

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ মার্চ, ২০১৪
  • ১১১ Time View

mubarak1বিএনপি বর্তমান কমিশনের অধীনে নাকে খত দিয়ে নির্বাচন করছে বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনার মো. আব্দুল মোবারক।

রোববার নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, বিএনপি বর্তমান নির্বাচন কমিশনকে মেরুদন্ডহীন বা কিছু না অথবা জিরো বলে আবার তারাই নাকে খত দিয়ে এই কমিশনের অধীনে নির্বাচন করছে।

‘এই কমিশন মেরুদন্ডহীন, অথর্ব’ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার এমন মন্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন।

ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনকালীন সময়ে কোন অপরাধীই ছাড় পাবেনা। প্রত্যেককেই চিহ্নিত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

গত নির্বাচনগুলোতে সার্বিক ব্যবস্থা নেয়ার পরও কমিশন সহিংসতা প্রতিরোধ করতে পারেনি কেন- এমন প্রশ্নের জবাবে মোবারক বলেন, আইনগত ব্যবস্থা নেয়া ছাড়া আমাদের কোন পথ নেই। এজন্য আমাদের সময় দিতে হবে।

শিল্পমন্ত্রীর আচরণবিধি লংঘনের কারণে কোন ব্যবস্থা না নেয়া কমিশনের ব্যর্থতা কিনা জানতে চাইলে তিনি বলেন, মন্ত্রীদের অভিভাবক হিসেবে প্রধানমন্ত্রীকে জানানো আমাদের দায়িত্ব। এটাই ব্যবস্থা নেয়া।

সার্বিকভাবে নির্বাচনগুলোতে কমিশন ব্যর্থ হয়েছে এ ব্যর্থ নিয়ে পদত্যাগ করবেন কিনা জানতে চাইলে কোন উত্তর না দিয়ে তারা মিডিয়া রুম ত্যাগ করেন।

আগামীকাল চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপের নির্বাচনের সার্বিক প্রস্তুতির বিষয়ে জানাতে কমিশন এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ