1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনামঃ
সবুজ সিএনজিতে সবুজ নম্বর প্লেট, অপরাধী ধরতে পুলিশের চোখে অন্ধকার স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানসহ যা আছে বাংলাদেশ-জাপান যৌথ ঘোষণায় বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আগামী বছরের মধ্যে, ঢাকায় আলোচনা শুরু নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন ১ নভেম্বর, পাবেন না অনেকে ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—কী এর অর্থ? ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের মেরিটাইম ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সেমিনারে গবেষণা পোস্টার আহ্বান রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন এমডি, বেসরকারি ব্যাংক থেকে দুজন খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গু ও হামে ৮ জনের মৃত্যু

বিএনপি-জামায়াতের অপপ্রচারের উপযুক্ত জবাব দিন : প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮
  • ১০৮ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অল ইউরোপিয়ান আওয়ামী লীগ নেতৃবৃন্দকে বিদেশে দেশ ও সরকারের বিরুদ্ধে বিএনপি-জামায়াতের অপপ্রচারের উপযুক্ত জবাব দেয়ার নির্দেশ দিয়েছেন। আজ সকালে অল ইউরোপিয়ান আওয়ামী লীগ নেতৃবৃন্দের একটি প্রতিনিধিদল এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হোটেল সুয়ীটে সাক্ষাৎ করতে এলে তিনি এ নির্দেশ দেন।

তিনি বলেন, ‘ক্ষমতায় থাকাকালে অবৈধ উপায়ে বিপুল অর্থের মালিক হওয়া বিএনপি-জামায়াত চক্র এখন বিদেশে বিভিন্নভাবে দেশ ও সরকারের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। তাই আপনাদের এর উপযুক্ত জবাব দিতে হবে।’ অল ইউরোপিয়ান আওয়ামী লীগ সভাপতি অনীল দাশ গুপ্ত ও সাধারণ সম্পাদক এম এ গনি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, অল ইউরোপিয়ান আওয়ামী লীগ নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে সংগঠনের বিভিন্ন কর্মকা- সম্পর্কে অবহিত করেন।

প্রধানমন্ত্রী তাদের সংগঠনকে শক্তিশালী এবং নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখতে দিক-নির্দেশনা দেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকা-ের পর বিরূপ পরিস্থিতিতে ইউরোপে কিভাবে আওয়ামী লীগ গঠিত হয়েছিল তা স্মরণ করেন। এ প্রসঙ্গে তিনি ইউরোপীয় আওয়ামী লীগের বর্তমান নেতৃবৃন্দকে সেই সময় ইউরোপে আওয়ামী লীগকে সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী সেইসব নিবেদিতপ্রাণ নেতৃবৃন্দকে যথাযথভাবে মূল্যায়নের পরামর্শ দেন।

তিনি বলেন, ‘নবীন ও প্রবীণ নেতৃত্বের মধ্যে সমন্বয়ের মাধ্যমে আওয়ামী লীগকে সামনে এগিয়ে যেতে হবে।’ শেখ হাসিনা বলেন, কেবল দেশের উন্নয়নের কারণে তিনি ব্যক্তিগতভাবে অনেক কষ্ট সহ্য করেছেন এবং বহু ত্যাগ স্বীকার করেছেন।

প্রেস সচিব বলেন, সাক্ষাতে বেলজিয়াম, সুইডেন, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, ইতালি ও ফ্রান্সের সিনিয়র আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ