1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
টানা ৪৩ ম্যাচ অপরাজিত স্পেন, এবার সামনে ইংল্যান্ড দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার কেরালা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’ ভারত সফরে যাচ্ছেন প্রিন্স উইলিয়াম ও স্ত্রী কেট ২০৩১ বিশ্বকাপ বাংলাদেশ-ভারতে, ২০৩৫ পর্যন্ত আইসিসির বৈশ্বিক সূচি জানা গেল আনসার-ভিডিপিতে নতুন ডিজি, ২ সেনা কর্মকর্তা হচ্ছেন রাষ্ট্রদূত আফগানিস্তানের কান্দাহারে রেডিওতে ক্রিকেট প্রচারে ‘তালেবানের নিষেধাজ্ঞা’ সেই বিমান দুর্ঘটনায় বেঁচে ফেরা ফুটবলারের আনন্দময় বিদায় শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে নিতে হবে: যুক্তরাষ্ট্র টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর ও কার্যালয় ভাঙচুর-আগুন

বিএনপি-অঙ্গসংগঠনগুলোকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৩৪ Time View

ঢাকা: আসন্ন বিজয়ের মাস ডিসেম্বরকে সামনে রেখে বিএনপি এবং এর সহযোগী অঙ্গসংগঠনগুলোকে পৃথক ও ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচি প্রণয়ন করে মাঠে সক্রিয় থাকার কঠোর নির্দেশনা দিয়েছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত প্রায় দুই ঘণ্টাব্যাপী এক উচ্চপর্যায়ের বৈঠকে এই দিকনির্দেশনা দেওয়া হয়।

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, পাঁচ যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী, হাবিব-উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, এমরান সালেহ প্রিন্স ও আবদুস সালাম। এ ছাড়া ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবরাও এতে অংশ নেন।

দলীয় সূত্রে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা এবং এর প্রেক্ষাপটে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন গোপন তৎপরতার গুঞ্জনের মধ্যেই এই সিদ্ধান্ত এল। তবে বৈঠক সূত্রে স্পষ্ট করা হয়েছে যে, এসব কর্মসূচি কোনো দল বা পক্ষের পাল্টা কর্মসূচি কিংবা সংঘাতমূলক কোনো অবস্থান নয়। এমনকি অতীতে আওয়ামী লীগ যেভাবে পাড়া-মহল্লায় পাহারা বসিয়ে রাজনৈতিক কর্মসূচি প্রতিরোধের চেষ্টা করত, সে ধরনের কোনো ধরনের ‘সতর্ক পাহারা’ বা সংঘাতের পথে হাঁটবে না বিএনপি।

দীর্ঘদিন বিরোধী দলে থেকে একটানা আন্দোলন ও সংগ্রামের পর রাষ্ট্রক্ষমতায় আসীন হওয়ার পর এখন দল ও সহযোগী সংগঠনগুলোর সাংগঠনিক শক্তি ও স্থবিরতা কাটাতে চায় শীর্ষ নেতৃত্ব। পরিকল্পনা অনুযায়ী, বিজয়ের মাস জুড়ে বিক্ষোভ মিছিল, শোভাযাত্রা, অবস্থান কর্মসূচি কিংবা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো সৃজনশীল ও রাজনৈতিক কর্মসূচি পালন করবে বিএনপি এবং ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের মতো অঙ্গসংগঠনগুলো। এ ছাড়া বিএনপিপন্থী পেশাজীবী সংগঠনগুলোকেও আলাদা কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে জানান, এটি বিশেষ বা অস্বাভাবিক কোনো রাজনৈতিক পদক্ষেপ নয়; প্রতিবছর বিজয়ের মাস ডিসেম্বরে দল যেভাবে নিয়মিত কর্মসূচি পালন করে থাকে, এবারও সেই ধারাবাহিকতায় মাঠপর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ