1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
টানা ৪৩ ম্যাচ অপরাজিত স্পেন, এবার সামনে ইংল্যান্ড দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার কেরালা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’ ভারত সফরে যাচ্ছেন প্রিন্স উইলিয়াম ও স্ত্রী কেট ২০৩১ বিশ্বকাপ বাংলাদেশ-ভারতে, ২০৩৫ পর্যন্ত আইসিসির বৈশ্বিক সূচি জানা গেল আনসার-ভিডিপিতে নতুন ডিজি, ২ সেনা কর্মকর্তা হচ্ছেন রাষ্ট্রদূত আফগানিস্তানের কান্দাহারে রেডিওতে ক্রিকেট প্রচারে ‘তালেবানের নিষেধাজ্ঞা’ সেই বিমান দুর্ঘটনায় বেঁচে ফেরা ফুটবলারের আনন্দময় বিদায় শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে নিতে হবে: যুক্তরাষ্ট্র টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর ও কার্যালয় ভাঙচুর-আগুন

টানা ৪৩ ম্যাচ অপরাজিত স্পেন, এবার সামনে ইংল্যান্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View

টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার অসাধারণ কীর্তির ধারাবাহিকতা রাখতে চায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। অন্যদিকে, সেই রেকর্ডে ছেদ টানতে মরিয়া ইংল্যান্ড। দুই দলের আসন্ন লড়াই ঘিরে তাই বাড়তি উত্তেজনা যোগ হয়েছে।

উয়েফা নেশন্স লিগের ‘এ’ স্তরের তিন নম্বর গ্রুপের শীর্ষস্থান নির্ধারণের এই গুরুত্বপূর্ণ ম্যাচে আগামী রোববার রাতে নিজেদের মাঠ মাদ্রিদে ইংল্যান্ডের মুখোমুখি হবে স্পেন।

গতকাল বৃহস্পতিবার রাতে প্রাগে স্বাগতিক চেক প্রজাতন্ত্রকে ২-০ গোলে হারিয়ে নিজেদের দুর্দান্ত ফর্মের প্রমাণ দিয়েছে স্পেন। নেশন্স লিগের ম্যাচটিতে প্রথমার্ধে আলেক্স বায়েনার পেনাল্টি ও দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে মার্ক পুবিলের লক্ষ্যভেদে জয় নিশ্চিত হয় তাদের। বিপরীতে, পুরো ১১ জন নিয়েও মাঠ ছাড়তে পারেনি চেকরা। ৬৯তম মিনিটে ভিএআর হস্তক্ষেপ করার পর সরাসরি লাল কার্ড দেখেন লাদিস্লাভ ক্রেইচি।

চেকদের হারিয়ে এবারের নেশন্স লিগে নিজেদের শতভাগ জয়ের ধারা বজায় রেখেছে স্পেন। আগেই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা দলটি পাঁচ ম্যাচ খেলে সবকটিতেই জিতেছে। অন্যদিকে, ঘরের মাঠ ওয়েম্বলিতে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে ইংল্যান্ডও। তবে স্পেনের চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে থাকায় গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে জয় ছাড়া বিকল্প নেই তাদের সামনে।

চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচের ৩৯তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন বায়েনা। ভিএআরের সহায়তায় লুকাস আমব্রোসের হ্যান্ডবল নিশ্চিত হওয়ার পর পেনাল্টির নির্দেশ দিয়েছিলেন রেফারি। এরপর একদম শেষদিকে টমাস সৌচেকের ভুলের সুযোগ কাজে লাগিয়ে নিচু শটে গোল করে স্পেনের জয় নিশ্চিত করেন পুবিল।

ম্যাচ শেষে দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করলেও লড়াইটি কঠিন ছিল বলে স্বীকার করেছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। তিনি বলেন, ‘আমি পুরো দলের পরিশ্রমের প্রশংসা করতে চাই। এটি ছিল কঠিন ম্যাচ। প্রতিপক্ষ ছিল উদ্যমী এবং তারা আক্রমণাত্মক ফুটবল খেলেছে। ম্যাচ নিয়ন্ত্রণে রাখতে আমাদের বেশ কয়েকটি মুহূর্তে অনেক শক্তি ব্যয় করতে হয়েছে।’

চেকদের বিপক্ষে ম্যাচে চোটের কারণে লামিন ইয়ামাল, দানি ওলমো, রদ্রি ও এরিক গার্সিয়াসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পায়নি স্পেন। আর অসুস্থতার কারণে খেলতে পারেননি মিকেল ওইয়ারজাবাল।

তবে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে ইয়ামাল ও ওইয়ারজাবালের ফেরার বিষয়ে আশাবাদী দে লা ফুয়েন্তে। লা রোহাদের কোচ বলেন, ‘ইয়ামাল এখন ভালো অনুভব করছে এবং দলের সঙ্গে যোগ দিতে মুখিয়ে আছে। মিকেলও আগের চেয়ে ভালো আছে।’

টানা ৪৩ ম্যাচ অপরাজিত স্পেন জিতেছে তাদের সবশেষ ১২ ম্যাচেই। ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর থেকে দুর্বার গতিতে ছুটছে তারা। একে একে তারা হারিয়েছে সৌদি আরব, উরুগুয়ে, অস্ট্রিয়া, পর্তুগাল, বেলজিয়াম, ফ্রান্স, আর্জেন্টিনা, ইংল্যান্ড, ক্রোয়েশিয়া (দুবার) ও চেক প্রজাতন্ত্রকে (দুবার)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ