1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন ১ নভেম্বর, পাবেন না অনেকে ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—কী এর অর্থ? ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের মেরিটাইম ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সেমিনারে গবেষণা পোস্টার আহ্বান রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন এমডি, বেসরকারি ব্যাংক থেকে দুজন খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গু ও হামে ৮ জনের মৃত্যু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সমীকরণকে অনুপ্রেরণা মানছেন শান্ত প্রথম টেস্টের আগে অনুশীলনে মুশফিকের চোট জাপানে জেরা’র এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

বিএনপির অন্তর্বর্তীকালীন সরকারে থাকার সুযোগ নেই

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ অক্টোবর, ২০১৭
  • ১৩২ Time View

সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর সমন্বয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব করেছে জাতীয় পার্টি (জাপা)। জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ পার্টির ২৫ সদস্যের প্রতিনিধি দল নিয়ে আজ নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে অংশ নিয়ে বলেন, ‘বর্তমান সংসদে বিএনপির প্রতিনিধিত্ব না থাকায় তাদের অন্তবর্তীকালীন সরকারে থাকার কোনো সুযোগ নেই।’
হুসেইন মুহাম্মদ এরশাদ বলেন, দলীয় প্রধানের সুপারিশের ভিত্তিতে অন্তবর্তীকালীন সরকারের মন্ত্রিসভার সদস্য নিয়োগ করতে হবে এবং সংসদে প্রতিনিধিত্বকারী সকল দলের আনুপাতিক প্রতিনিধিদের সমন্বয়ে এই সরকার গঠন করতে হবে।
রাজধানীর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংলাপে নির্বাচন কমিশনারবৃন্দ এবং ইসি সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরশাদ বলেন, ‘প্রতিটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতীয় পার্টির প্রতি বিমাতাসুলভ আচরণ করেছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সাধনের মাধ্যমে দেশ কলঙ্কমুক্ত হয়েছে।’
জাতীয় পার্টির পক্ষ থেকে উপস্থাপিত উল্লেখযোগ্য প্রস্তাবগুলো হলো- নির্বাচনে স্বশস্ত্র বাহিনী মোতায়েন, নির্বাচনের তফসিল ঘোষণার পর জেলা ও উপজেলা পর্যায়ে প্রশাসনে কোনো বিতর্কিত কর্মকর্তাকে দায়িত্ব না রাখা, নির্বাচনী ব্যয় সর্বোচ্চ ২০ লাখ টাকা নির্ধারণ করে সব খরচ এর মধ্যে সীমাবদ্ধ রাখা ও প্রচার কাজে গাড়িবহর সীমিত রাখার বিধান করা।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করেছে ইসি।
এ পর্যন্ত কমিশন ২৬টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসেছে। আগামীকাল সকাল ১১টায় বিকল্পধারা বাংলাদেশ ও বিকেল ৩টায় ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসবে কমিশন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ