1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

বাড়ছে করোনা, ক্রিকেটারদের চুল কাটায় নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০
  • ৬১ Time View

করোনা আতঙ্কে কাঁপছে অস্ট্রেলিয়ার সিডনি। যার জেরে বিগ ব্যাশ টি-টুয়েন্টি লিগে ক্রিকেটারদের চুল কাটার ওপর নিষেধাজ্ঞা জারি করল ক্রিকেট অস্ট্রেলিয়া।

করোনা সংক্রমণ ফের বেড়ে যাওয়ায় বেশ কিছু নিয়ম পরিবর্তন এবং আরও কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এর ফলে সিডনি থেকে মেলবোর্নে নিয়ে যাওয়া হলেও ডেভিড ওয়ার্নার এবং শন অ্যাবটকে নেওয়া হয়নি দ্বিতীয় টেস্টের দলে।

সিডনির এক সংবাদপত্রে বলা হয়েছে, বিগ ব্যাশের জন্য করোনা নিয়ম আরও কঠোর করা হচ্ছে। নিউ সাউথ ওয়েলসে বেড়ে যাওয়া করোনা সংক্রমণ যে কঠিন পরিস্থিতি তৈরি করেছে, তার মধ্যেই সবরকম সতর্কতা নিয়ে ঘরোয়া লিগের খেলা চালিয়ে যাওয়া হবে।‌

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য যে নতুন কিছু নিয়ম আনা হয়েছে তার মধ্যেই বলা হয়েছে- বিগ ব্যাশের ক্রিকেটাররা চুল কাটতে যেতে পারবে না। রিপোর্ট অনুযায়ী, বাইরের খাবার তারা নিতে পারবে যদি আগে থেকে অর্ডার দেওয়া থাকে, তবে দলের জার্সি পরে যেতে পারবে না সেটা আনতে। ব্রিসবেনে বিগ ব্যাশের সব দলকে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ