1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ : আগামী ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে কফির দাওয়াত দিয়ে জয়া বললেন—‘বিলটা নিজের, সঙ্গটা আমার’ আনচেলত্তির দল ঘোষণা নিয়ে বার্সায় দুশ্চিন্তা, কারণ রাফিনিয়া একদিনের ব্যবধানে বিশ্ববাজারে ফের কমল জ্বালানির দাম গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করলেন আইসিটি মন্ত্রী পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক

বাস্তব জুটি রাজ-পরীর সিনেমা আসছে ১১ মার্চ

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৭০ Time View

মনপুরা খ্যাত পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের নতুন সিনেমা ‘গুণিন’। আগামী ১১ মার্চ সারাদেশের সব সিনেকপ্লেক্সে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম।

পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘আগামী ১১ মার্চ সারাদেশে সিনেকপ্লেক্সগুলোতে মুক্তি দেওয়া হবে ‘গুণিন’ সিনেমা। এরপর ধীরে ধীরে যেসব সিনেমা হল ভালো সেই সিনেমা হলে মুক্তি দেওয়া হবে। আমাকে এইটা জানানো হয়েছে ‘গুণিন’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে।

গুণিন সিনেমা নিয়ে গিয়াস উদ্দিন সেলিম বলেন, কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প অবলম্বনে ‘গুণিন’ সিনেমা নির্মাণ করেছি। সিনেমাটির গল্প অসাধারণ। আমি আর কোনো কিছু বলতে চাইছি না। আশা করছি দর্শক সিনেকপ্লেক্সগুলোতে গিয়ে নতুন একটা গল্প দেখতে পাবেন।

‘গুণিন’ সিনেমায় চিত্রনায়িকা পরীমনি ও অভিনেতা শরিফুল রাজ ছাড়াও অভিনয় করবেন মোস্তফা মনওয়ার, ঝুনা চৌধুরী, ইরেশ যাকের, শিল্পী সরকার অপু, নাসির প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ