1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
বাবুগঞ্জে ভুয়া চিকিৎসককে ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা মীর সাব্বিরের গল্প ও পরিচালনায় ‘খুব চেনা গল্প’ নারী ক্রিকেটে ৮ বিভাগে কোচ নিয়োগ চূড়ান্ত, দায়িত্ব পাচ্ছেন যারা একসঙ্গে ২ পেশা: সরাইল থানার ওসিকে আইনজীবী সমিতির শোকজ চাঁদপুরে মা ইলিশ শিকারের দায়ে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড শিল্পী কল্যাণ ট্রাস্টের দায়িত্ব পেলেন শিবা শানু, আলোচনা করে ছাড়তে চান শিল্পী সমিতির পদ লাঞ্চের আগে নাঈমের আঘাত, ৫৯ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ | Boishakhi Online অস্ট্রেলিয়ার ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন জশ ইংলিস ‘স্যার হ্যারি কেইন’ শুনতে অদ্ভুত লাগবে কেইনের ব্রাজিল ফুটবল দলে পাঁচ নতুন মুখ ডাকলেন কোচ কার্লো আনচেলত্তি

বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় শিবির নেতা গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫
  • ১৮৮ Time View

993রংপুরের মিঠাপুকুরে যাত্রীবাহী বাসে প্রেট্রলবোমা হামলার ঘটনায় শিবির নেতা হুমায়ুন কবীর সুমনকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে পীরগঞ্জ উপজেলার বড়দরগাহ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হুমায়ুন মিঠাপুকুরের চিতরী দক্ষিণ পাড়া গ্রামের মমদেল হোসেনের ছেলে।

মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, শিবির নেতা হুমায়ুন রংপুর থেকে মেট্রোপলিট্রন নামের একটি বাসে করে কুষ্টিয়া যাচ্ছিলেন। সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বড়দরগাহ এলাকায় ওই বাসে তল্লাশি চালিয়ে হুমায়ুনকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি ২০ দলীয় জোটের হরতাল অবরোধের সময় রংপুরের মিঠাপুকুরের জায়গীরের বাতাসন এলাকায় রাতে কুড়িগ্রাম থেকে আসা ঢাকাগামী খলিল এন্টারপ্রাইজের একটি বাসে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুসহ ছয়জন মারা যায়।

এ সময় অগ্নিদগ্ধ হয় আরো ১৫ যাত্রী। এ ঘটনায় পরের দিন মিঠাপুকুর থানার সেকেন্ড অফিসার আব্দুর রাজ্জাক বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির এনামুল হককে প্রধান আসামি করে গত ১৭ মে ১৩২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ