1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি? প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ চুক্তির প্রথম দফা আলোচনা শেষ, পরের বৈঠক জানুয়ারিতে কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির

বার্সার বিপক্ষে জয়কে ‘স্পেশাল’ বললেন ডি মারিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৯৫ Time View

যে দলটির বিপক্ষে জয় পাওয়াটা ছিল ‘সোনার হরিণ’। যাদের বিপক্ষে মাঠে নামাই ছিল হতাশা ও গ্লানি মাথায় তুলে নেয়া। সেই বার্সেলোনাকে এবার বড় লজ্জাই দিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে মঙ্গলবার রাতে মেসি-নেইমারদের দলকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ফরাসি ক্লাবটি।

এই জয়ের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে পিএসজি। ম্যাচটিতে জোড়া গোল করা অ্যাঙ্গেল ডি মারিয়া তাই জয়টাকে ‘ভেরি স্পেশাল’ বললেন।

ফরাসি মিডিয়াকে আর্জেন্টাইন মিডফিল্ডার বলেন, ‘এটা ছিল একটি বিশেষ দিন। এর চেয়ে ভালো পারফরম্যান্স প্রদর্শন করা সত্যিই অসম্ভব। সতীর্থরা যেভাবে খেলেছে তাতে জয়টা আমাদেরই প্রাপ্য। এই জয় পিএসজির জন্যও স্পেশাল।’

প্রসঙ্গত, বার্সার রক্ষণভাগকে ফাঁকি দিয়ে ১৮ ও ৫৫ মিনিটে গোল আদায় করে নেন ডি মারিয়া। এর মাঝে ৪০ মিনিটে বার্সার জাল কাঁপান ড্রাক্সলার। ম্যাচের ৭১ মিনিটে সফরকারীদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন এডিনসন কাভানি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ