1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনামঃ
ছয় ঘণ্টার জন্য টোলমুক্ত হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে | Boishakhi Online ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে

বাবা-মা’র কবরের পাশে চিরনিদ্রায় শায়িত ধর্ম প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ৪৯ Time View

গোপালগঞ্জে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর দাফন সম্পন্ন হয়েছে।
রোববার (১৪ জুন) বাদ আসর জানাজা শেষে সদর উপজেলার কেকানিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে তার লাশ দাফন করা হয়।
এর আগে কেকানিয়া মাদরাসা মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে জানাজা অনুষ্ঠিত হয়। পরে গার্ড অব অনার প্রদান শেষে আল মারকাজুল ইসলামের প্রশিক্ষিত কর্মীরা তার দাফন সম্পন্ন করেন।
জানাজা ও দাফনে স্বাস্থ্যবিধি মেনে পরিবারের সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহবুব আলী খানসহ অন্যান্য নেতা, প্রশাসনের পদস্থ কর্মকর্তা, পুলিশের পদস্থ কর্মকর্তা ও গ্রামবাসী উপস্থিত ছিলেন।
এর আগে বিকেল সোয়া ৪টার দিকে লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সে তার মরদেহ গ্রামের বাড়ি পৌঁছলে সেখানে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতিমন্ত্রীর মরদেহে শ্রদ্ধা জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ