1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

বাপ্পী লাহিড়ীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫১ Time View

ভারতের বিখ্যাত শিল্পী ও সুরকার বাপ্পী লাহিড়ীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের পক্ষ থেকে বুধবার পাঠানো শোকবার্তায় এ কথা বলা হয়।

বার্তায় প্রধানমন্ত্রী শিল্পীর আত্মার শান্তি কামনা করেন। একই সঙ্গে তিনি বাপ্পীর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ভারতের মুম্বাইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে মঙ্গলবার রাতে মৃত্যু হয় বিখ্যাত শিল্পী ও সুরকার বাপ্পী লাহিড়ীর।

মৃত্যুর আগে এক মাস ধরে হাসপাতালটিতে ভর্তি ছিলেন এ শিল্পী। হাসপাতালে তার বেশ কিছু রোগের চিকিৎসা চলছিল বলে জানিয়েছে বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ