1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

বাঙালির হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন শেখ রাসেল: শ্রম প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৪৫ Time View

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, শিশু রাসেলের মাঝে ছিল বঙ্গবন্ধুর কৈশোরের প্রতিচ্ছবি। ভবিষ্যৎ কেমন হবে তা কৈশোর দেখেই বুঝা যায়। অনেক সময় অনেকে ফুল ফোটার আগেই ঝরে যায়। শেখ রাসেল সেই কাতারের। শিশু রাসেল ছিলেন দুরন্ত এবং প্রতিভাধর। প্রতিটি বাঙালির হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন।

সোমবার (১৮ অক্টোবর) দুপুরে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভা এবং দোয়া-মাহফিলে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ১৫ আগস্ট জাতির পিতা এবং ১০ বছরের শিশু রাসেলসহ বঙ্গবন্ধুর পরিবারের সব সদস্যকে যারা হত্যা করেছে তারা মানুষরূপী দানব। জাতির পিতার রক্তের কেউ বেঁচে থাকুক দানবরা তা চায়নি। বঙ্গবন্ধুর চেতনা ধারণ করে শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বাংলাদেশ গঠনই হবে এবারের শেখ রাসেল দিবসের অঙ্গীকার।

প্রতিমন্ত্রী মানবিকতা, মানুষের অধিকার এবং রাজনীতি সম্পর্কে জানতে সবাইকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়ার আহ্বান জানান।

আলোচনা সভায় আরও বক্তৃতা করেন মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী, শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. ফারুক, অতিরিক্ত সচিব ড. সেলিনা আকতার, বেগম জেবুন্নেছা করিম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. নাসির উদ্দিন আহমেদ, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক গৌতম কুমার, নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান জ্যেষ্ঠ জেলা জজ সুলতান মাহমুদ ও যুগ্মসচিব মো. নান্নু মোল্লাসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ