1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

বাঘায় গ্রামীণ ব্যাংক চত্বরে ছয়টি অবিস্ফোরিত ককটেল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View

রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম গ্রামীণ ব্যাংক কার্যালয় চত্বর থেকে ছয়টি অবিস্ফোরিত ককটেল পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে ব্যাংক চত্বরের ভেতরে পাঁচটি এবং বাইরে একটি ককটেল পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করে। মনিগ্রাম গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. মহসিন রেজা বলেছেন, সকালে ব্যাংকের এরিয়া ম্যানেজার হাঁটতে বের হয়ে কার্যালয় চত্বরের ভেতরে পাঁচটি এবং বাইরে একটি ককটেল পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে সকাল ৬টা ২৩ মিনিটে তিনি ঘটনাস্থলে পৌঁছে ককটেলগুলো দেখতে পান। তিনি আরও বললেন, রাতে ব্যাংক কার্যালয়ে পুলিশ পাহারায় ছিল। তারা ভোরে চলে গেছেন। এরপর কেউ হয়তো ককটেলগুলো রেখে গেছেন। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। রাতে পুলিশ পাহারায় থাকার পরও কীভাবে ব্যাংক চত্বরে ককটেলগুলো রাখা হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বাঘা থানার উপপরিদর্শক (এসআই) বজলুর রহমান বলেছেন, সকাল ৮টা থেকে তারা ঘটনাস্থলে দায়িত্ব পালন করছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয়েছে। দলটি ঘটনাস্থলে পৌঁছানোর পর ককটেলগুলো উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করা হবে। তিনি আরও বললেন, ককটেলগুলো এখনো অবিস্ফোরিত অবস্থায় রয়েছে। বিশেষজ্ঞ দল প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া পর্যন্ত স্থানীয় লোকজনকে নিরাপদ দূরত্বে থাকার এবং পুলিশকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ