1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
এআই খাতের শেয়ারের দর ধরে রাখতে উদ্যোগী চীন টেস্ট ক্রিকেটকে বিদায়ই বলে দিলেন শামি জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে সেরা ১০-এর মধ্যে বেরোবির ৫ শিক্ষার্থী নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট ‘পুনরুদ্ধারের’ সময় এসেছে: বিজেপি এমপি দুবে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আটক মসজিদ কমিটির বিরোধে হামলা, প্রাণ গেল বিএনপি নেতার কোরিয়ায় আন্তর্জাতিক উৎসবে খাবার ক্যাটাগরিতে প্রথম বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়: ৮ বছরে ভর্তি পরীক্ষার আবেদনে খরচ বেড়েছে ৪ গুণ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের রাজশাহী পর্বে প্রথম দুই স্থানই রুয়েটের দখলে খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, দেয়ালে বিরোধী পোস্টার

বাইডেনকে ভোট দিলেন রিপাবলিকান দলের গভর্নর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
  • ৫৯ Time View

আমেরিকার ভার্মন্ট অঙ্গরাজ্যের রিপাবলিকান গভর্নর ফিল স্কট বলেছেন, তিনি তার দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন এবং প্রেসিডেন্টের জন্য ডেমোক্র্যাটিক মনোনীত প্রার্থী জো বাইডেনকে ভোট দিয়েছেন।

জীবনে এবারই প্রথম ডেমোক্র্যাটিক পার্টির কোনো প্রেসিডেন্ট প্রার্থীকে ভোট দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পকে ভোট না দেয়ার বিষয়টি মঙ্গলবার প্রকাশ্যেই সাংবাদিকদের জানিয়েছেন স্কট।

এদিকে বাইডেনকে ভোট দেয়ার ঘোষণার পরই স্কট পুনর্র্নিবাচনে জয়ী হয়েছেন বলে মঙ্গলবার রাতে খবর প্রকাশ হয়।

এর আগে আগস্টের শেষ দিকে স্কট ইঙ্গিত দিয়েছিলেন, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে ভোট দেবেন না, তবে তিনি কাকে ভোট দেবেন তখন তা নিশ্চিত করেননি।

অন্যদিকে রিপাবলিকান থেকে নির্বাচিত ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের গভর্নর চার্লি বেকার ট্রাম্পকে ভোট না দিয়ে প্রেসিডেন্ট ব্যালট খালি রেখেছেন।

বাইডেনকে ভোট দেয়ার ব্যাখ্যায় গভর্নর স্কট বলেন, আমি দলের ওপরে দেশকে রেখেছি।

তিনি বলেন, দেশকে ঐক্যবদ্ধ করতে প্রেসিডেন্ট ট্রাম্পকে চার বছর সময় দেয়া হয়। তাতে তিনি ব্যর্থ হয়েছেন।

অন্যদিকে প্রেসিডেন্ট ব্যালটে ভোটই দেননি ম্যাসাচুসেটসের গভর্নর চার্লি বেকার। তিনি বলেন, আমি ব্যালট খালি রেখেছি।
খবর নিউইয়র্ক টাইমস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ