1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রবাসীদের নিয়ে ডিসেম্বরে হবে ‘এনআরবি ওয়ার্ল্ড সামিট’ যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় ‘কুশ’ চাষের মামলায় প্রবাসী গ্রেপ্তার কমনওয়েলথ বৈঠকে যোগ দিতে গেছেন হুমায়ুন ১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান মালিকরা খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা ভারতের সঙ্গে স্থলবন্দরের বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি পূবালী ব্যাংকের গুলশান সার্কেল-১ শাখা এখন ইসলামী ব্যাংকিং শাখা এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখা চালু মেঘনা ব্যাংক চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমে যুক্ত হলো

বাংলাদেশ ভারতের কাছে গুরুত্বপূর্ণ অংশীদার : জয়শঙ্কর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ৬৯ Time View

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশ ভারতের কাছে গুরুত্বপূর্ণ অংশীদার, সব ক্ষেত্রেই এ সম্পর্ক আরও বাড়াতে চায় ভারত, বিশ্বস্ত বন্ধু হিসেবে সব সময় পাশে থাকবে।

আজ বৃহস্পতিবার (৪ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

জয়শঙ্কর বলেন, বাংলাদেশ-ভারতের মধ্যে সম্পর্ক এমন জায়গায় দাঁড়িয়েছে যে, এমন কোনো ইস্যু নেই যে আলোচনা হতে পারে না। দুই দেশের মধ্যে সব ইস্যুতেই আলোচনা হতে পারে। আমাদের মধ্যে সব সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকায় আসছেন। করোনা ভাইরাসের পরবর্তী সময়ে মোদির এটাই প্রথম বিদেশ সফর।

এর আগে বৃহস্পতিবার সকালে একদিনের সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। সকালে বিশেষ ফ্লাইটে দিল্লি থেকে ঢাকায় পৌঁছান তিনি। বঙ্গবন্ধু এয়ারবেজে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এ দিন বেলা ৩টায় ভারতের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকী, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশতম বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। মূলত, নরেন্দ্র মোদির ঢাকা সফরের সূচি চূড়ান্ত করতে ঢাকায় এলেন এস জয়শঙ্কর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ