1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৬৭ Time View

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (পিআরএল ভোগরত) আবু ফরাহ মো. নাছেরকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের শূন্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি ২০২৪ সালের ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করবেন।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে রোববার (১৪ মার্চ) স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন আজ সোমবার (১৫ মার্চ) জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব মোহাম্মদ সফিউল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (পিআরএল ভোগরত) আবু ফরাহ মো. নাছেরের পিআরএল স্থগিতের শর্তে বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ এর আর্টিকেল ১০(৪) ধারার বিধান এবং এ সংক্রান্ত আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ১১ জুন, ২০১৯ তারিখের ৫৩.০০.০০০০.৩১১.১১.০০১.১৮-৩০৬ নম্বর প্রজ্ঞাপন অনুযায়ী তার বয়স ৬২ বছর পূর্তি পর্যন্ত তাকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের শূন্য পদে চুক্তিভিত্তিক নিয়েগ দেওয়া হলো। এ নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ প্রজ্ঞাপন জারি করা হলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ