1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
টানা দুই বছর লভ্যাংশ না দেওয়ায় শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে আইসিবি চুক্তিভিত্তিক সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা নির্ধারণে নতুন প্রজ্ঞাপন জারি মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, আরও তিনজনের আমৃত্যু কারাদণ্ড শেখ হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে পৃথক ৩ মামলার রায় আজ এশিয়া কাপ আর্চারিতে রিকার্ভ দলগত বিভাগে সেরা বাংলাদেশ পুরাতন বাণিজ্য মেলার মাঠে হচ্ছে না জাতীয় যুব মেলা: আমিনুল হক গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেলে বিশ্বব্যাংকের অর্থায়ন চেয়ে সরকারের চিঠি সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট বাড়ালো সালামএয়ার ‘ধুরন্ধর সিনেমা দেখলেই বুঝবেন ভারত খুব শক্তিশালী দেশ’ ভারতের বিপক্ষে ধুঁকতে থাকা নিউজিল্যান্ড পেল আরেকটি দুঃসংবাদ

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সম্ভাবনাময় দেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ নভেম্বর, ২০১৬
  • ১৬৫ Time View

টাঙ্গাইল: বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সম্ভাবনাময় দেশ উল্লেখ করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বিশ্ব মন্দার নেতিবাচক প্রভাব সত্ত্বেও বিগত বছরগুলোতে বাংলাদেশ প্রবৃদ্ধির দিক দিয়ে অনেকটাই এগিয়ে।

তিনি বলেন, বর্তমান সরকার জনগণের জীবনমানের উন্নয়নে যে পরিকল্পনা নিয়েছে তা পূরণ করতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রোববার (১৩ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা আমাদের দেশের তরুণদের উগ্র মৌলবাদ, সন্ত্রাসী বা জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ত করার পেছনে মদদ দিয়ে আসছেন, তাদের চিহ্নিত করে সমূলে উৎপাটন করতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতি গঠনে অবদান রাখার আহ্বান জানান।

সমাবর্তনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, অধ্যাপক ইমেরিটাস ড. আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ