1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
ইসরায়েলকে সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের বিদেশি বিনিয়োগকারীদের ৫% পর্যন্ত লভ্যাংশ পাঠাতে লাগবে না কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি প্রিমিয়ার ব্যাংকে আরও ৩ স্বতন্ত্র পরিচালক মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে গোপালগঞ্জে সমাবেশ সৌদি প্রবাসীদের জন্য বড় সুখবর, ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চালুর তারিখ ঘোষণা বাংলাদেশ-পাকিস্তান সহযোগিতা ‘নতুন দৃষ্টান্ত’ গড়তে পারে: অর্থ উপদেষ্টা দুই ব্যাংকের পর্ষদে পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ ১০ লাখ ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করে আশা জাগাচ্ছে দেশীয় মাধ্যম ফ্রিডার সিলেট নগরীতে ভেজাল পণ্য উৎপাদনের অভিযোগে ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠে নামছে বার্সেলোনা, ফ্রিতে খেলা দেখবেন যেভাবে

বাংলাদেশ থেকে পোশাক নিতে বিদেশি ক্রেতারা বেশি আগ্রহী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুলাই, ২০১৩
  • ১৯১ Time View
পোশাক কারখানার কর্মপরিবেশ, শ্রমিকদের নিরাপত্তা ও জীবনমান নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ থাকলেও বাংলাদেশ থেকে পোশাক নিতেই বিদেশি ক্রেতারা সবচেয়ে আগ্রহী।
গত ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে এক হাজার একশ’র বেশি শ্রমিকের প্রাণহানির ঘটনার পর পোশাক শ্রমিকদের নিরাপত্তা নিয়ে বিশ্বব্যাপী যে আলোচনার ঝড় ওঠে তাতে বাংলাদেশের পোশাক শিল্পের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দেয়।
প্রতিবেদনে বলা হয়, সাভারের ঘটনার পর ভারত ও দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর পোশাক ব্যবসায়ীরা ভেবেছিলেন, এবার ক্রেতারা তাদের দিকেই ঝুঁকবেন।
কিন্তু চীন ছাড়া ভারত, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, ক্যাম্বোডিয়া ও ভিয়েতনামসহ এশিয়ার শীর্ষ পোশাক ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করলে পাওয়া যায় ভিন্ন চিত্র।
তারা বলেন- বিদেশি ক্রেতারা এখনো তাদের কাছে আসছেন না। দামের দিকটা দেখলে বাংলাদেশই সেরা।
তবে বিশ্বের অন্য যে কোনো জায়গার তুলনায় বাংলাদেশেই সবচেয়ে কম দামে তৈরি পোশাক পাওয়া যাওয়ায় এদেশের দিকেই বিদেশি ক্রেতাদের নজর বলে রয়টার্স জানিয়েছে।
এ বিষয়ে ভারতভিত্তিক একটি তৈরি পোশাক আমদানি পরামর্শক প্রতিষ্ঠানের চেয়ারম্যান অরবিন্দ সিংঘাল বলেন, “তৈরি পোশাক খাতে বাংলাদেশের শূন্য থেকে নায়ক বনে যাওয়ার পিছনে কারণ হচ্ছে, বিশ্বের আর কোনো দেশে এর চেয়ে সস্তায় শ্রম পাওয়া যায় না। অন্যান্য খরচও বাংলাদেশে কম।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ