1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া সম্পত্তির দাম গোপন ঠেকাতে কী পরিকল্পনা? ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ‘অনিয়মের’ অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের লাঞ্চের আগে নাঈমের স্বস্তি, তবু এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের স্পনসর ‘মি. হোয়াইট’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ৮৮ Time View

আসন্ন বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ক্রিকেট সিরিজের স্পনসর হিসেবে যুক্ত হলো কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডের সুপরিচিত ডিটারজেন্ট পাউডার ব্র্যান্ড মি.হোয়াইট। সদ্য সমাপ্ত বাংলাদেশ বনাম ইংল্যান্ড ক্রিকেট সিরিজের পাওয়ার্ড বাই মি. হোয়াইট ডিটারজেন্ট পাউডার বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজেও পাওয়ার্ড বাই স্পনসর হয়েছে।

বুধবার (১৫ মার্চ) মিরপুর শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এ তথ্য জানায়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর এবং মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কমিটির চেয়ারম্যান তানভির আহমেদ (টিটু)। এ ছাড়া অন্যান্য প্রতিষ্ঠানের পাশা পাশি মি. হোয়াইট ডিটারজেন্ট পাউডারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডের সিইও রফিকুল আমিন।

আগামী ১৮ মার্চ থেকে শুরু হবে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ক্রিকেট সিরিজ। সিরিজে টেস্ট, টি-টোয়েন্টি ও ওয়ান ডে ফরম্যাট মিলিয়ে মোট ৭টি ম্যাচে বাংলাদেশ ক্রিকেট দল আয়ারল্যান্ডের মুখোমুখি হবে।

উল্লেখ্য, কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড বাংলাদেশের অন্যতম প্রধান ভোক্তাপণ্য প্রস্তুতকারক এবং পরিবেশক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি পরিবারের পরিপূর্ণ পরিচ্ছন্নতা ও সুরক্ষা সামগ্রী উৎপাদন এবং বিপননের মাধ্যমে মান সম্পন্ন পণ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রয়াসে কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ