1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানের বিনিয়োগে বাংলাদেশে দুই লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা টেকসই পোশাকশিল্পের রূপান্তর তুলে ধরবে বাটেক্সপোর ইমপ্যাক্ট জোন সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকা রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, আহত ১ নাটোরে ছাত্রদল নেতা হত্যা: এমপিপুত্র মিন্টু তিন দিনের রিমান্ডে ‘…আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল’ এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে আইইউবি-ইউআইইউয়ের ম্যাচ ড্র কমনওয়েলথ কাবাডিতে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক

বাংলাদেশ-অস্ট্রিয়া দ্বিপাক্ষিক বিমান চলাচল চুক্তি সই

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ মে, ২০১৮
  • ৪৫ Time View

বাংলাদেশের সঙ্গে অস্ট্রিয়ার মধ্যে সরাসরি বিমান চলাচল চুক্তি সই হয়েছে। গত ১৭ মে অস্ট্রিয়ার ভিয়েনায় এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল এবং অস্ট্রিয়ার পক্ষে স্বাক্ষর করেন দেশটির ফেডারেল ট্রান্সপোর্ট, ইনোভেশন অ্যান্ড টেকনলজি মিনিস্টার নরবার্ট হফার।

গতকাল সন্ধ্যায় দেশে ফিরে বিমান ও পর্যটন মন্ত্রী এ চুক্তি স্বাক্ষরের কথা জানান। গত ১৫ মে মন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল অস্ট্রিয়া যান।

এ ছাড়া ১৬ মে ভিয়েনাতে একটি পর্যালোচনা সভা এবং দুই দেশের এরোনটিক্যাল অথরিটির মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। এর পরিপ্রেক্ষিতে দুই দেশের মনোনিত বিমান সংস্থাসমূহ সপ্তাহে ৭টি যাত্রী এবং ৭টি কার্গো ফ্লাইট পরিচালনা করতে পারবে।

চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশি কার্গো এয়ারলাইন্সগুলো ইউরোপে সরাসরি কার্গো পরিবহনের ক্ষেত্রে একধাপ এগিয়ে গেল। অস্ট্রিয়াসহ এর পার্শ্ববর্তী দেশ ইতালি, জার্মানি, স্লোভাকিয়া, সুইজারল্যান্ড, হাংগেরিতে প্রচুর পরিমানে বাংলাদেশি বসবাস করে।

বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যে বিমান চলাচল শুরু হলে অস্ট্রিয়াসহ পাশ্ববর্তী দেশগুলোয় বসবাসরত বাংলাদেশিদের জন্য যাতায়াত সহজতর হবে। এ নিয়ে বাংলাদেশের সঙ্গে এএসএ স্বাক্ষরিত দেশের সংখ্যা ৫৩-তে দাঁড়াল।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পরিচালক (ফ্লাইট সেফটি এ্যান্ড রেগুলেশন্স) উইং কমান্ডার চৌধুরী এম জিয়াউল কবির জানান, অস্ট্রিয়ার সঙ্গে এর আগে আকাশপথে বাংলাদেশের কোনো ধরনের চুক্তি ছিল না। এ কারণে দেশটির সঙ্গে এই এএসএ চুক্তিটি একইবারে নতুন। দুই দেশের কয়েকটি এয়ারলাইন্স সরাসরি কার্গো ফ্লাইট পরিচালনায় আগ্রহ দেখিয়েছে। প্রাথমিকভাবে চুক্তিতে সর্বনিম্ন ফ্রিকোয়েন্সি বরাদ্দ করা হয়েছে, যা পরবর্তী সময়ে চাহিদার ভিত্তিতে বাড়ানো যেতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ