1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চান চীনের ব্যবসায়িরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫
  • ২১১ Time View

200বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চান চীনের ব্যবসায়ীরা। তারা বাংলাদেশের সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী। এ জন্য ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর সঙ্গে সমঝোতা চুক্তিও হচ্ছে। বৃহস্পতিবার রাজধানীর সোনারগাও হোটেলে বাংলাদেশ-চীন বিনিয়োগ সম্মেলনে এসব বিষয় ওঠে আসে।

দিনব্যাপী আয়োজনটি শুরু হয় সোনারগাঁও হোটেলের সুরমা হলে ভিআইপি সেশনের মধ্য দিয়ে। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, চীনের ব্যবসায়িরা আমাদের অবকাঠামো, কৃষি, তৈরি পোশাক খাত, সেবা খাত, মৎস্য খাত, বনায়নে ও খাদ্য প্রক্রিয়াতে বিনিয়োগ করতে চান।

তবে এ জন্য বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানির নিশ্চয়তা চেয়েছেন চীনের ব্যবসায়ীরা।

এরপর শুরু হয় উন্মুক্ত সেশন। যেখানে চীন থেকে আগত ১২০ সদস্যের ব্যবসায়ি প্রতিনিধি দল অংশ নিচ্ছেন।

বৈঠকে পরিকল্পনামন্ত্রি আ হ ম মুস্তফা কামাল ছাড়াও বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হাদিম বিপু, এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমেদ, চায়না বিনিয়োগ কমিটির চেন ইংয়ুসহ চীনের একটি ব্যবসায়ি প্রতিনিধি দল অংশগ্রহন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ