1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

বাংলাদেশে বিনিয়োগে জাপানিদের উৎসাহিত করা হবে : শিনজো

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৪
  • ১০৫ Time View

sinjoবাংলাদেশে বিনিয়োগে জাপানি উদ্যোক্তাদের উৎসাহিত করবে দেশটির সরকার। শনিবার দুপুরে হোটেল সোনারগাঁওয়ে ‘বাংলাদেশ-জাপান বিজনেস ফোরাম’ শীর্ষক এক সেমিনারে বাংলাদেশে সফররত জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এ কথা জানান।

শিনজো আরো বলেন, বাংলাদেশ সরকার জাপানি বিনিয়োগকারীদের জন্য যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের প্রস্তাব দিয়েছে আমি তাকে স্বাগত জানাই।

তিনি বলেন, বিগ-বি (বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট) এর প্রেক্ষিতে জাপানের জন্য এ দেশের ভূ-রাজনৈতিক পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ গন্তব্য।

জাপানের প্রধানমন্ত্রী বলেন, আমাদের সরকার বাংলাদেশে বিনিয়োগ উৎসাহিত করার পরিকল্পনা নিয়েছে। এদেশে বিনিয়োগের ব্যাপারে উদ্যোক্তাদের উৎসাহিত করা হবে।

শিনজো আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের সময় আগামী চার-পাঁচ বছরের মধ্যে বাংলাদেশকে ছয় বিলিয়ন ডলার সহায়তার আশ্বাস দেয়া হয়। ইতিমধ্যে ১ দশমিক ২ বিলিয়ন ডলারের চুক্তি হয়েছে। আমি বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাব যেন এদেশে বিনিয়োগের পরিবেশ আরও উন্নত করা হয়।

জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশনের (জেটরো), বিনিয়োগ বোর্ড ও এফবিসিসিআই আয়োজিত সেমিনারে আরও বক্তব্য দেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বাংলদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ, বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান একে সামাদ প্রমুখ।

শনিবার দুপুরে দুই দিনের সফরে জাপানের একটি বিশেষ বিমানে সস্ত্রীক বাংলাদেশ সফরে আসেন শিনজো আবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ