1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানের বিনিয়োগে বাংলাদেশে দুই লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা টেকসই পোশাকশিল্পের রূপান্তর তুলে ধরবে বাটেক্সপোর ইমপ্যাক্ট জোন সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকা রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, আহত ১ নাটোরে ছাত্রদল নেতা হত্যা: এমপিপুত্র মিন্টু তিন দিনের রিমান্ডে ‘…আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল’ এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে আইইউবি-ইউআইইউয়ের ম্যাচ ড্র কমনওয়েলথ কাবাডিতে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক

‌‘বাংলাদেশের বিশ্ব মন্দার চাপ মোকাবেলার সক্ষমতা রয়েছে’

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ৬৩ Time View

বিশ্ব মন্দার চাপ থাকলেও বাংলাদেশের তা মোকাবেলার সক্ষমতা রয়েছে বলে মনে করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। রাজধানীর ঢাকা গ্যালারীতে এডিটরস গিল্ড আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, এক মাসের রপ্তানি-রেমিট্যান্স কমে যাওয়াকে বড় কোন বিষয় মনে করছে না সরকার।
যুক্তি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, চলতি অর্থ বছরে রেকর্ড পরিমাণ শ্রমিক প্রবাসে পাঠানো হয়েছে যার সুফল মিলবে শীঘ্রই। এছাড়া রপ্তানিতেও তিন মাসের হিসেবে ভালো প্রবৃদ্ধি রয়েছে।
অনুষ্ঠানে অর্থনীতিবিদরা বলেন, সামনে যে বিশ্বমন্দার আভাস মিলছে তা মোকাবেলায় জোরেসোরে প্রস্তুতি নিতে হবে সরকারকে। এজন্য জ্বালানি আমদানি কমিয়ে নিজস্ব উৎসের উপর নির্ভরতা বাড়াতে জোর দেন তারা।
অন্যদিকে, বিদ্যুৎ উৎপাদন বাড়াতে সোলারের উপর আরও জোর দেয়ার কথা বলেন জ্বালানি বিশেষজ্ঞরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ