1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘মিনাপ’ অঞ্চলের চরম দরিদ্র জনগোষ্ঠীর অর্ধেক পাকিস্তানের: বিশ্ব ব্যাংক ‘পিছিয়ে থাকা’ ৩ পার্বত্য জেলা আর লম্বা পরীক্ষায় ফল খারাপ চট্টগ্রামে! এইচএসসি-সমমান পরীক্ষায় বিদেশ কেন্দ্রে পাশের হার ৯০.৮৭ শতাংশ আমরা কোনো রাজনৈতিক প্রতিহিংসা বা বিভাজন চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের অবরোধ, ৫ ঘণ্টা পর সচল মহাসড়ক সিলেট টেস্টের বাংলাদেশ দলে একটি পরিবর্তন পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত : একজন বাধ্যতামূলক অবসরে জরুরি প্রয়োজনে এক কিস্তির টাকা তুলতে পারবেন ওয়ালটনের ক্রেতারা রাজশাহী বোর্ডের ৩৯ কলেজের কেউ পাস করেনি নীতি বদলে প্রথমবারের মতো শ্রমিক সংগঠন গঠন করল বিজেপি

বাংলাদেশের অনাবাসিক নাগরিকগণ বৈদেশিক মুদ্রা সঞ্চয় হিসাব খুলতে পারবেন : বাংলাদেশ ব্যাংক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৭
  • ২৮৪ Time View

বাংলাদেশের সকল অনাবাসিক নাগরিক এবং জন্মসূত্রে বাংলাদেশী, যাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে কিংবা বিদেশে স্থায়ীভাবে বসবাসরত, তাদেরকে ‘অনাবাসিক বৈদেশিক মুদ্রা সঞ্চয় (এনএফসিডি)’ হিসাব খোলার অনুমতি দেয়া হয়েছে।
আজ বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে একথা বলা হয়েছে।
সংশ্লিষ্টরা অনুমোদিত ডিলারদের মাধ্যমে এই হিসাব খুলতে পারবেন।
সার্কুলারে বলা হয়, হিসাবধারী ব্যক্তিগণ যতদিন ইচ্ছা ততদিন তাদের হিসাব পরিচালনা করতে পারবেন এবং বাংলাদেশে ফেরত আসার পর যোগ্য ব্যক্তিগণও যেকোন সময় এ রকম হিসাব খোলার অনুমতি পাবেন।
বাংলাদেশ ব্যাংকের এই সার্কুলারে বলা হয়, বাংলাদেশের অনাবাসিক নাগরিকগণ দেশের ফেরত আসার পর অনুমোদিত ডিলারদের মাধ্যমে এনএফসিডি হিসাব খুলে বিদেশে থাকাকালীন চাকরির চুক্তি অনুসারে প্রাপ্য অবসরভাতা, সাময়িক পেনশন, বোনাস ইত্যাদি তাদের হিসাবে গ্রহণ করতে পারবেন।
হিসাবের ব্যালেন্স থেকে প্রয়োজনীয় প্রমাণ সাপেক্ষে বিদেশে চাকরিকালীন প্রাপ্য টাকা গ্রাহককে প্রযোজ্য কর বাদ দিয়ে প্রদান করা হবে সার্কুলারে উল্লেখ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ