1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ মে, ২০১৪
  • ১৭১ Time View

image_80206_0জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কান্তিভিটা সীমান্ত থেকে সাদ্দাম হোসেন (২৫) নামে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

সোমবার সকাল ৮টায় বালিয়াডাঙ্গী উপজেলার কান্তিভিটা সীমান্ত থেকে তাকে ধরে নিয়ে যায়।

ঠাকুরগাঁও ৩০ বিজিবি’র অপস অফিসার মেজর তৌহিদ জানান, সাদ্দাম হোসেন দুই মাস পূর্বে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করে।

সোমবার সকালে বাংলাদেশে প্রবেশের সময় ৩৯০/৫ এস পিলার এলাকার ভারতের দেড় কিলোমিটার ভেতর হতে ১৪ ভারতীয় ডিঙ্গাপাড়া বিএসএফ সদস্যরা তাকে আটক করে।

তিনি আরো জানান, সাদ্দাম হোসেনকে ফেরত আনতে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে।

সাদ্দাম হোসেন বালিয়াডাঙ্গী উপজেলার দক্ষিণ পারিয়ার সিংহারি গ্রামের জাকির হোসেনের ছেলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ