1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

বাংলাদেশকে করোনা নিয়ন্ত্রণে ভারত সহায়তা দিতে প্রস্তুত: দোরাইস্বামী

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৬ Time View

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, ভারতে এখন করোনা অনেকটাই নিয়ন্ত্রণে। আমাদের করোনা নিয়ন্ত্রণের পদ্ধতিগুলি বাংলাদেশ অনুস্মরণ করতে পারে। তার জন্য যেসব সহযোগিতা দরকার তা করা হবে। ভারত করোনা নিয়ে বাংলাদেশের সাথে অংশগ্রহণমূলক কাজ করে যাচ্ছে।

তিনি শনিবার টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতাল পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।

বেলা ১১টার দিকে বিক্রম কুমার দোরাইস্বামী এবং ভারতীয় হাইকমিশনের দ্বিতীয় সচিব (পাবলিক কূটনীতি) দীপ্তি আলংঘাট মির্জাপুর কুমুদিনী কমপ্লেক্সে এসে পৌঁছান। সেখানে তাদের স্বাগত জানান কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমুদিনী কল্যাণ সংস্থার পরিচালক মহাবীর পতি, পরিচালক সম্পা সাহা, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আব্দুল হালিম, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, এজিএম (অপারেশন) অনিমেষ ভৌমিক প্রমুখ।

কুমুদিনী লাইব্রেরিতে চা চক্র শেষে হাইকমিশনার টি বি ওয়ার্ডের পাশের মাঠে যান। সেখানে তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় মির্জাপুরে নিহত সাতজন ভারতীয় সৈন্যের স্মরণে নির্মিত স্মৃতি ফলক উন্মোচন করেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর ভারত সরকারের আর্থিক সহায়তায় করা কুমুদিনী হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট পরিদর্শন করেন।

পরে কুমুদিনী হাসপাতাল পরিদর্শনের প্রাক্কালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, করেনা পরিস্থিতিতে ভারত সরকার বাংলাদেশের সাথে অংশগ্রহণমূলক কাজের অংশ হিসেবে ইতিমধ্যে বাংলাদেশকে করোনা টিকা, অক্সিজেন, অ্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতা করেছে।

কুমুদিনী হাসপাতালের প্রতিষ্ঠাতা দানবীর রণদা প্রসাদ সাহার কথা স্মরণ করে ভারতীয় হাইকমিশনার বলেন, তার প্রতিষ্ঠিত কুমুদিনী হাসপাতাল এই অঞ্চলের মানুষদের শিক্ষা ও স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

মধ্যাহ্ন ভোজের পর বেলা তিনটায় ভারতীয় হাইকমিশনার কুমুদিনী হাসপাতালের আনন্দ নিকেতনে এক সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। বিকেল চারটায় তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ