1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

বাঁধন-সাব্বির’র ‘কিছুক্ষণ’

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০১৫
  • ২৮০ Time View

আবারও বাঁধন ও সাব্বির আহমেদ জুটিবদ্ধ হয়ে একটি নাটকে অভিনয় করলেন। সেলিম 27রেজা সেন্টুর নির্দেশনায় নাটকটির নাম ‘কিছুক্ষণ’। নাটকটি রচনা করেছেন দেবল রায়। এর আগে বাঁধন ও সাব্বির আহমেদ আরও বেশ কটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন। তবে দুজনেরই ভাষ্য ‘কিছুক্ষণ’ নাটকের গল্পটি একেবারেই অন্যরকম। প্রচলিত গল্প থেকে আলাদা এবং মৌলিক। গত শনিবার রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং শেষ হয়েছে। পরিচালক সেলিম রেজা সেন্টু জানান, শিগগিরই নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। এর আগে বাঁধন ও সাব্বির আহমেদ জুয়েল মাহমুদের নির্দেশনায় ‘আকাশ মেঘে ঢাকা’ নাটকে প্রথম অভিনয় করেন। এরপর তারা দুজন আরও বেশ কিছু নাটকে অভিনয় করেন। এদিকে বাঁধন অভিনীত আরিফ খান পরিচালিত ‘দলছুট প্রজাপতি’ এনটিভিতে নিয়মিতভাবে প্রচার হচ্ছে। এছাড়া তার নতুন কাজ করা ধারাবাহিকের মধ্যে রয়েছে সাখাওয়াত মানিকের নির্দেশনায় ‘মেঘে ঢাকা শহর’। অন্যদিকে সাব্বির অভিনীত ‘তাহাদের যৌবনকাল’, ‘সাহেব বাবুর বৈঠকখানা’ ও ‘দূরত্ব’ নিয়মিতভাবে তিনটি ভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচার হচ্ছে। পাশাপাশি সাব্বির আহমেদ বর্তমানে ব্যস্ত রয়েছেন ‘কারণ তোমায় ভালোবাসি’ চলচ্চিত্রের শুটিং নিয়ে। এতে তার বিপরীতে আছেন বীথি রানী সরকার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ