1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
মার্কিন মধ্যবর্তী নির্বাচন, প্রভাব পড়বে কানাডার বাণিজ্য ও অর্থনীতিতে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নতুন নিয়ম, লিখতে হবে যেভাবে আবাসিক এলাকায় মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৯ আরোহী নিহত আ.লীগের ৭ নেতার বিরুদ্ধে প্রসিকিউশনের অভিযোগ দাখিল হবিগঞ্জে পিকআপ-কাভার্ডভ্যান সংঘর্ষে শ্রমিক নিহত ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৫ রাজনৈতিক অর্থায়নের প্রক্রিয়া দলগুলোকে ক্ষমতাকেন্দ্রিক বিজনেস মডেলে পরিণত করছে: টিআইবি টানা দুই দফা কমার পর দেশে বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? এনএমএইচএস ফুটবল টুর্নামেন্টে ব্যাচ ২০২৪ চ্যাম্পিয়ন জামালপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

ববি হাজ্জাজকে সাইজ করতে হবে: রওশন এরশাদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০১৪
  • ১৪৮ Time View

জাতীয় পাটির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজকে উদ্দেশ্য করে সদ্য নির্বাচিত বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ বলেছেন, সে কে, তাকে সাইজ করতে হবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে শপথ শেষে সংসদীয় দলের নেতা নির্বাচন হওয়ার পর দলীয় এমপিদের সঙ্গে মতবিনিময়কালে রওশন এ কথা বলেন।

বৈঠককে প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্ন বলেন, “ম্যাডাম, ববি হাজ্জাজ হচ্ছেন আমাদের স্যারের বিশেষ উপদেষ্টা। তিনি জাতীয় পার্টিকে নিয়ে রিসার্চ করেন।”

তখন রওশন এরশাদ বলেন, “সে কিসের রিসার্চ করে। এধরনের রিসার্চ আমরা অনেক করতে পারি।”

রওশন এরশাদ আরো বলেন, “এই ছেলেটা কিছুদিন আগে দলের বিষয়ে অনেক কিছু করেছে। তাকে সাইজ করতে হবে। এ ধরনের ছেলে আর যেন দলের ভেতরে ঢুকতে না পারে।”

রওশন প্রশ্ন করেন, সে এখন কোথায়? এ সময় কাজী ফিরোজ রশিদ বলেন, “ম্যাডাম, ববি এখন লন্ডনে।”

প্রসঙ্গত, সম্প্রতি জাতীয় পার্টির নির্বাচনে না যাওয়ার ব্যাপারে ববি হাজ্জাজ দলের অবস্থান তুলে ধরেন। পরে তাকে লন্ডন পাঠিয়ে দেয়া হয়। ববি হাজ্জাজ বিশিষ্ট ও আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমশেরের ছেলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ