1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
নেত্রকোণায় গ্রামীণ ব্যাংকে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ, একটি বিস্ফোরিত সন্ধ্যার মধ্যে যে ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি এবার ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট সীমান্তে পাথর কুড়াতে যাওয়া যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ এবারের ‘ইত্যাদি’ সীমান্তবর্তী জেলা জয়পুরহাটে পাবনায় দেশীয় অস্ত্র নিয়ে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মুখোমুখি সেঞ্চুরিয়ন টেস্টের আগে আরও একটি দুঃসংবাদ পেল বাংলাদেশ পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন রিজওয়ান, সাইম ও শান বেল্টা আন্তর্জাতিক সম্মেলন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে

ববি ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

‎বরিশাল: বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।

শনিবার (২১ নভেম্বর) ‎সাংগঠনিক নিষ্ক্রিয়তা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেন।

কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সই করা পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক নিষ্ক্রিয়তার কারণে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১২ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতারা হলেন- বিশ্ববিদ্যালয় শাখার সহ সভাপতি মো. রাকিবুল ইসলাম, মো. আসিক উজ্জামান, আব্দুল্লাহ হিল আদিব, মো. সুজন ও সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন ও আরমান হোসেন, সহ সাধারণ সম্পাদক হাসিবুর রহমান শেখ, সহ সাংগঠনিক সম্পাদক শাহ তাকবীর আহমেদ সিয়াম, সহ আইন সম্পাদক মো. রাকিব, সহতথ্য ও গবেষণা সম্পাদক হৃদয় তালুকদার এবং আপ্যায়ন সম্পাদক মো. নজরুল ইসলাম সোহাগ।

‎অন্যদিকে আরেক বিজ্ঞপ্তিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজমাইন সাকিবকে সাময়িক বহিষ্কারের কথা জানানো হয়েছে। ‎ ‎বিজ্ঞপ্তি দুটিতেই বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী এসব নেতাকে সাংগঠনিক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সিদ্ধান্তগুলো অনুমোদন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ