1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি? প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ চুক্তির প্রথম দফা আলোচনা শেষ, পরের বৈঠক জানুয়ারিতে কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির

বছরের প্রথম সংসদ অধিবেশন শুরু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩
  • ৫৪ Time View

একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশন শুরু হয়েছে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেল ৪টায় এ অধিবেশন শুরু হয়।
অধিবেশনে ভাষণ দিচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। নিয়ম অনুযায়ী জাতীয় সংসদের বছরের প্রথম অধিবেশনের শুরুতে ভাষণ দেন রাষ্ট্রপতি। এটাই হবে রাষ্ট্রপতি হিসেবে আবদুল হামিদের শেষ ভাষণ। আগামী ২৪ এপ্রিল আবদুল হামিদের মেয়াদ শেষ হবে।
এ দিকে গত ১১ ডিসেম্বর বিএনপির ছয়জন ও গত ২২ ডিসেম্বর একজনসহ সবাই সংসদ থেকে পদত্যাগ করেন। এ কারণে সংসদ অধিবেশনে বিএনপি ছাড়াই এ অধিবেশন শুরু হয়।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এবারের অধিবেশনে মোট ১৭টি বিল উত্থাপিত হতে পারে। এরমধ্যে অন্তত ৭ থেকে ৮টি বিল পাস হতে পারে। গত ২০তম অধিবেশনে পাস না হওয়া ১০টি বিল জমা রয়েছে। নতুন করে ৭টি বিল জমা পড়েছে।
উল্লেখ্য, জাতীয় সংসদের ২০তম অধিবেশন গত ৩০ অক্টোবর শুরু হয়ে ৬ নভেম্বর শেষ হয়। ছয় কার্যদিবস চলা এই অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৪৪টি প্রশ্ন পাওয়া যায়, যার মধ্যে তিনি উত্তর দেন ১৪টির। বিল পাস হয় চারটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ