1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানের বিনিয়োগে বাংলাদেশে দুই লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা টেকসই পোশাকশিল্পের রূপান্তর তুলে ধরবে বাটেক্সপোর ইমপ্যাক্ট জোন সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকা রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, আহত ১ নাটোরে ছাত্রদল নেতা হত্যা: এমপিপুত্র মিন্টু তিন দিনের রিমান্ডে ‘…আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল’ এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে আইইউবি-ইউআইইউয়ের ম্যাচ ড্র কমনওয়েলথ কাবাডিতে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক

বছরের দীর্ঘতম দিন আজ

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০১৫
  • ৯২ Time View
golarthoআজ রোববার- ২১ জুন, বছরের দীর্ঘতম দিন। বাংলাদেশে আজ সূর্য উঠেছে ভোর ৫টা ১১ মিনিটে। অস্ত যাবে সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে। আজ সূর্যালোক থাকবে ১৩ ঘণ্টা ৩৬ মিনিট ২ সেকেন্ড। বছরের এই একটি দিনেই উত্তর গোলার্ধে এত দীর্ঘ সময় সূর্যালোক দেখা যায়।
এই দিনে সূর্য অবস্থান করে তার উত্তরায়ণের সর্বোচ্চ বিন্দুতে। উদিত হয় সবচেয়ে উত্তরে, অস্তও যায় সর্বোচ্চ উত্তরে। কর্কট রেখায় সূর্যকে আজ মধ্যাহ্নে আকাশের ঠিক মাঝখানে দেখা যায়।
বিজ্ঞান সংগঠন অনুসন্ধিৎসু চক্রের সভাপতি আমানুল ইসলাম সমকালকে বলেন, বাংলাদেশের মধ্যাংশ দিয়ে কর্কটরেখা যাওয়ার ফলে এই দিনে দেশের প্রায় সবস্থানে মধ্যাহ্নে সূর্য থাকবে মধ্যগগনে। মাথার প্রায় ওপরে। এ সময়ে কর্কটরেখায় কোনো লাঠি ভূমির সঙ্গে লম্বভাবে রাখলে তার ছায়া পড়বে না।
মানবজীবনে সূর্যালোকের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের উপলব্ধি জাগাতে গত কয়েক বছর ধরে এই দিনটিকে কর্কটক্রান্তি দিবস হিসেবে পালন করছে অনুসন্ধিৎসু চক্র।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ