1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রবাসীদের নিয়ে ডিসেম্বরে হবে ‘এনআরবি ওয়ার্ল্ড সামিট’ যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় ‘কুশ’ চাষের মামলায় প্রবাসী গ্রেপ্তার কমনওয়েলথ বৈঠকে যোগ দিতে গেছেন হুমায়ুন ১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান মালিকরা খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা ভারতের সঙ্গে স্থলবন্দরের বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি পূবালী ব্যাংকের গুলশান সার্কেল-১ শাখা এখন ইসলামী ব্যাংকিং শাখা এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখা চালু মেঘনা ব্যাংক চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমে যুক্ত হলো

বঙ্গবন্ধুর জীবনাদর্শই উন্নত সোনার বাংলা নির্মাণের ভিত্তি : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৪৯ Time View

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বঙ্গবন্ধুর জীবনাদর্শই উন্নত সোনার বাংলা নির্মাণের ভিত্তি। রূপকল্প-২০২১, রূপকল্প-২০৪১ সেই ভিত্তির উপর দাঁড়িয়েই বংলাদেশকে সমৃদ্ধ উন্নত দেশে পরিণত করবে।

প্রতিমন্ত্রী, আজ অনলাইনে মুজিববর্ষ উপলক্ষে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এর ঢাকার কর্পোরেট অফিসে ‘মুজিব কর্ণার’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান যতই প্রচার-প্রকাশ হবে নতুন প্রজন্মের মাঝে ততই দেশ-প্রেম বিকশিত হবে। বাংলাদেশে শতভাগ বিদ্যুতায়ন প্রায় সম্পন্ন হয়েছে। এ বিশাল কর্মযজ্ঞে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এর অবদানও প্রশংসনীয়।

প্রতিমন্ত্রী এসময় বলেন, ২০৪১ সালের উন্নত-সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি কল্পনা করেই বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা সাজাতে হবে। গ্রাহক সেবাকে প্রাধান্য দিয়েই পরিকল্পনা গ্রহণ আবশ্যক। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়েও সমন্বিত পদক্ষেপ গ্রহণ প্রয়োজন।
নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও বিদ্যুৎ সচিব মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)-এর চেয়ারম্যান প্রকৌশলী মোঃ বেলায়েত হোসেন ও নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌ: এ,এম খোরশেদুল আলম সংযুক্ত থেকে বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ