1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে সরকারের বৈঠক শুরু

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫
  • ১৩৭ Time View

521কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশে বন্ধ জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেছে সরকার। রোববার সকাল সাড়ে ১০টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক শুরু হয়।

ফেসবুক কর্তৃপক্ষের এশিয়া প্যাসিফিক অঞ্চলের দুই কর্মকর্তা দিপালী লিবার হেন (দক্ষিণ এশিয়ার পলিসি ম্যানেজার) ও বিক্রম লাংয়ের (রাজনৈতিক ও আইন উপদেষ্টা) সঙ্গে বৈঠকে বসেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বৈঠকে বিটিআরসিসহ আইন-শৃঙ্খলা বাহিনীরা কর্মকর্তারাও উপস্থিত রয়েছেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের চিঠিতে সাড়া দিয়ে ফেসবুক কর্মকর্তারা এ বৈঠকে বসেছেন।

নারী ও শিশুর প্রতি অবমাননাকর বিষয়সহ সাইবার ক্রাইম রোধ এবং আপত্তিকর কনটেন্ট নিয়ন্ত্রণে ৩০ নভেম্বর ফেসবুক কর্তৃপক্ষকে ই-মেইলে চিঠি পাঠান তারানা হালিম। তার একদিন পর চিঠির জবাব দেয় ফেসবুক কর্তৃপক্ষ, যাতে আলোচনায় বসার সময় নির্ধারণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ