1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’ শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

ফের রক্তাক্ত যুক্তরাষ্ট্র, নির্বিচার গুলিতে নিহত ২০

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ আগস্ট, ২০১৯
  • ৬৪ Time View

একজন শ্বেতাঙ্গ সন্ত্রাসীর নির্বিচার গুলিবর্ষণে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের এক শপিং মলে অন্তত ২০ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। কারণ শিশুসহ আহত ২২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। টেক্সাস সময় শনিবার এল পাসোর ওয়ালমার্ট স্টোরে এ সন্ত্রাসী হামলা চালানো হয়। শহরটি মেক্সিকো সীমান্ত থেকে মাত্র কয়েক মাইল দূরে।

এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিম এক শেতাঙ্গ যুবককে আটক করেছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গাঢ় কালো টি-শার্ট পরা এক যুবক কানে শব্দ নিরোধক যন্ত্র লাগিয়ে একটি অ্যাসাল্ট রাইফেল হাতে নিরস্ত্র মানুষের দিকে এগিয়ে যাচ্ছেন। ফুটেজ দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবক একাই এ হামলা চালিয়েছেন।

আটক যুবকটির বয়স ২১ বছর। নাম প্যাট্রিক ক্রুসিয়াস। তিনি ডালাস এলাকার অধিবাসী। পুলিশ বলছে, এ বিষয়ে আর কোনো হুমকি নেই বলে তারা ধারনা করছেন।

শপিং মলে বন্দুকধারীর হামলার ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইটবার্তায় তিনি বলেন, এল পাসোর ঘটনা অতি পীড়াদায়ক। এতে অনেকের প্রাণ ঝরেছে।

ক্ষমতায় আসার পর ডোনাল্ড ট্রাম্প ‘মার্কিন যুক্তরাষ্ট্র শ্বেতাঙ্গদের দেশ’বলে একটি ধারণা প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন যেখানে অন্যান্য জাতি-গোষ্ঠীর লোকজন বহিরাগত। তার গৃহিত নীতির ফলে উগ্র শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীরা অ-শ্বেতাঙ্গদের বিরুদ্ধে হামলা চালাতে উসকানি পাচ্ছেন বলে বিশ্লেষকরা মনে কর থাকেন।
সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ