1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
টানা দুই বছর লভ্যাংশ না দেওয়ায় শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে আইসিবি চুক্তিভিত্তিক সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা নির্ধারণে নতুন প্রজ্ঞাপন জারি মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, আরও তিনজনের আমৃত্যু কারাদণ্ড শেখ হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে পৃথক ৩ মামলার রায় আজ এশিয়া কাপ আর্চারিতে রিকার্ভ দলগত বিভাগে সেরা বাংলাদেশ পুরাতন বাণিজ্য মেলার মাঠে হচ্ছে না জাতীয় যুব মেলা: আমিনুল হক গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেলে বিশ্বব্যাংকের অর্থায়ন চেয়ে সরকারের চিঠি সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট বাড়ালো সালামএয়ার ‘ধুরন্ধর সিনেমা দেখলেই বুঝবেন ভারত খুব শক্তিশালী দেশ’ ভারতের বিপক্ষে ধুঁকতে থাকা নিউজিল্যান্ড পেল আরেকটি দুঃসংবাদ

ফের মেরকেল?

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭
  • ৭২ Time View

জার্মানিতে নির্বাচন আজ। এই নির্বাচন দেশটির বর্তমান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কেননা দেশটিতে চতুর্থবারের মতো তার নির্বাচিত হওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। খবর বিবিসি।

চতুর্থবারের মতো জার্মানির চ্যান্সেলর হিসেবে মেরকেলের নির্বাচিত হওয়ার বিষয়টি এখন শুধু সময়ের ব্যাপার। এই নির্বাচনে মেরকেলের দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি (সিডিইউ) বড় ধরনের জয় পেতে যাচ্ছে। নির্বাচনে মেরকেলের দলের প্রধান বিরোধী এসপিডি।

স্থানীয় সময় সকাল আটটা থেকে ভোট শুরু হয়েছে। এই নির্বাচনকে বেশ গুরুত্বের সঙ্গেই দেখা হচ্ছে কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো দেশটির জাতীয় সংসদের নিম্নকক্ষ বুন্দেসট্যাগে ছয়দল আসন গাড়তে যাচ্ছে। নির্বাচনের ফলাফল বর্তমান শাসক জোটের বিন্যাসে পরিবর্তন আনতে পারে।

২০০৫ সাল থেকে জার্মানির চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছেন মেরকেল। এবারও তার ব্যতিক্রম হবে না বলেই আশা করা হচ্ছে। শরণার্থী ইস্যুতে রাজনৈতিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও নিজের জনপ্রিয়তা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন মেরকেল। নির্বাচনে মেরকেলের প্রধান প্রতিদ্বন্দ্বী কেন্দ্রীয় বামপন্থি এসপিডির মার্টিন শুলজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ