1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনামঃ
‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত

ফিলিপাইনের দিকে ধেয়ে আসছে টাইফুন কপ্পো

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০১৫
  • ১৯৩ Time View

ফিলিপাইন উপকূলের দিকে ধেয়ে আসছে টাইফুন কপ্পো। স্থানীয় সময় আজ শনিবার সকালে 6দেশটির লুজন দ্বীপে এটি আঘাত হানতে পারে। টাইফুনটির প্রভাবে ফিলিপাইনের উপকূলীয় অঞ্চলে ঘণ্টায় ১৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
গতকাল শুক্রবার দেশটির প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো ফিলিপাইনের জনগণের উদ্দেশে টেলিভিশনে ভাষণ দিয়েছেন। এতে টাইফুন কপ্পোর আঘাত হানতে পারে এমন এলাকার লোকজনকে নিরাপদে থাকার এবং প্রয়োজনে তাদের অন্যত্র সরে আসার জন্য প্রস্তুত থাকতে বলেন তিনি। ২০১৩ সালে টাইফুন হাইয়ানে ৬ হাজার লোক নিহতের পর এই প্রথম কোনো টাইফুন বিষয়ে লোকজনকে সতর্ক করার জন্য টেলিভিশনে ভাষণ দিলেন ফিলিপাইনের প্রেসিডেন্ট।
কপ্পোর প্রভাবে ফিলিপাইনে ১২ ঘণ্টাব্যাপী মুষলধারে বৃষ্টিপাত এবং বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। লুজন দ্বীপের পূর্ব উপকূলে ২ মিটারের (৬ ফুট) বেশি উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে বলে জানিয়েছেন তারা। দুর্যোগ মোকাবেলায় কপ্পোর সম্ভাব্য আঘাতস্থলে সেনাবাহিনীকে সতর্কাবস্থায় রাখা হয়েছে।
আগামী মঙ্গলবার টাইফুন কপ্পো ফিলিপাইন উপকূল ত্যাগ করে তাইওয়ানের দিকে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, ২০১৩ সালের নভেম্বরে সুপার টাইফুন হাইয়ানে ফিলিপাইনে ৬ হাজার ৩০০ লোক নিহত হন। এ পর্যন্ত স্থলভাগে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ওই ঝড়ে এখনো এক হাজারের মতো লোক নিখোঁজ রয়েছেন। সূত্র : বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ