1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
রাজনৈতিক অর্থায়নের প্রক্রিয়া দলগুলোকে ক্ষমতাকেন্দ্রিক বিজনেস মডেলে পরিণত করছে: টিআইবি টানা দুই দফা কমার পর দেশে বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? এনএমএইচএস ফুটবল টুর্নামেন্টে ব্যাচ ২০২৪ চ্যাম্পিয়ন জামালপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু তুর্কি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান বাণিজ্যমন্ত্রীর, শুল্ক বাধা নিরসনে গুরুত্বারোপ আজ যেসব খেলা দেখা যাবে (২ নভেম্বর ২০২৬) বায়ুদূষণের তালিকায় চতুর্থ ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ ব্যবসা সহজ করতে নিয়ন্ত্রণ কমানো হচ্ছে ১০৭ ক্ষেত্রে ডিমের খোসা থেকে উৎকৃষ্ট জৈব সার অতিরিক্ত গরমে গত বছর বাংলাদেশ ১৭.৫ বিলিয়ন ডলার সম্ভাব্য আয় হারিয়েছে: ল্যানসেট

ফিক্সিং চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ৩ ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা ক্যারিবিয়ান তারকা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ১০২ Time View

ফিক্সিং চেষ্টার অভিযোগে তিন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা ওয়েস্ট ইন্ডিজের উইকেটরক্ষক ব্যাটার ডেভন থমাসকে সাময়িক নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। তার বিরুদ্ধে লঙ্কা প্রিমিয়ার লিগ, আবুধাবি টি-১০ এবং ক্যারিয়ান প্রিমিয়ার লিগে ম্যাচ পাতানোর প্রস্তাবের বিষয়ে আইসিসির দুর্নীতি দমক ইউনিটকে (আকসু) কিছু না জানানোর অভিযোগ উঠেছে।

 

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের ওয়ানডে দলে ডাক পেয়েছেন ডেভন থমাস। তবে নিষেধাজ্ঞা পাওয়ায় সেই সিরিজে তিনি খেলতে পারবেন না। আইসিসি তাকে ১৪ দিনের মধ্যে অভিযোগের প্রেক্ষিতে কারণ দর্শাতে বলেছে।

 

আইসিসি বিবৃতি দিয়ে বলেছে, ‘শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড, এমিরেটস ক্রিকেট বোর্ড ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের পক্ষ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাবের প্রেক্ষিতে যথাযথ তথ্য না দেয়ায় এবং তদন্তে সহায়তা না করায় ডেভন থমাসকে সাময়িক নিষিদ্ধ করা হচ্ছে।’

 

তার বিরুদ্ধে আইসিসির দুর্নীতি বিরোধী সাতটি ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। লঙ্কান লিগে ২.১.১ ধারা লঙ্ঘন করেছেন। যেখানে- ফিক্সিংয়ের চুক্তি করা, চেষ্টা করা বা কাউকে প্রভাবিত করার কথা বলা হয়েছে। ২.৪.৪ ধারায় ফিক্সিংয়ের প্রস্তাবের বিষয়ে রিপোর্ট করতে ব্যর্থ হওয়ার কথা বলা হয়েছে। ২.৪.৬ ধারায় তদন্তে অসযোহিতা করেছেন এবং ২.৪.৭ ধারায় তদন্তে বাধা বা তথ্য দিতে দেরি করার কথা বলা হয়েছে।

 

আরব আমিরাত বোর্ড ২.৪.৪ ধারায় ম্যাচ পাতানোর প্রস্তাবের বিষয়ে রিপোর্ট করতে ব্যর্থ হওয়ার কথা বলেছে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ২.৪.৪ ধারায় ম্যাচ পাতানোর প্রস্তাবের বিষয়ে রিপোর্ট করতে ব্যর্থ হওয়ার কথা বলেছে এবং ২.৪.২ ধারায় ম্যাচ পাতাতে সম্মত হয়ে অর্থ, উপহার বা বাড়তি সুবিধা নেয়ার বিষয়ে তথ্য দেরি করেছেন বলে অভিযোগ আনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ