1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানের বিনিয়োগে বাংলাদেশে দুই লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা টেকসই পোশাকশিল্পের রূপান্তর তুলে ধরবে বাটেক্সপোর ইমপ্যাক্ট জোন সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকা রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, আহত ১ নাটোরে ছাত্রদল নেতা হত্যা: এমপিপুত্র মিন্টু তিন দিনের রিমান্ডে ‘…আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল’ এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে আইইউবি-ইউআইইউয়ের ম্যাচ ড্র কমনওয়েলথ কাবাডিতে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক

ফাঁস হওয়া প্রশ্নের সঙ্গে মূল প্রশ্নের ৪০ ভাগ মিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৮২ Time View

চলতি বছরের এসএসসি পরীক্ষার কয়েকটি বিষয়ের ফাঁস হওয়া প্রশ্নের সঙ্গে মূল প্রশ্নের ৩০-৪০ ভাগ মিল আছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় ডিবি। ডিবি জানায়, ফাঁস হওয়ার প্রশ্নের সঙ্গে পরীক্ষায় আসা প্রশ্নের ৩০ থেকে ৪০ ভাগ মিল আছে।

সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার আব্দুল বাতেন জানান, ফেসবুকে পোস্ট করা প্রশ্নের স্ন্যাপশটের সঙ্গে আমরা পরীক্ষায় আসা প্রশ্নগুলো মিলিয়ে দেখছি। এগুলোতে বিচ্ছিন্নভাবে মিল রয়েছে। প্রায় ৩০-৪০ ভাগ প্রশ্নের মিল পেয়েছি। চক্রটি ফেসবুকে ক্লায়েন্ট গ্রুপ খুলে। নিজেদের বিশ্বাসযোগ্য করতে তারা বিভিন্ন পোস্ট দেয়। এরপর প্রশ্ন পাঠিয়ে তাদের কাছ থেকে বিকাশে টাকা আদায় করে।

এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সোমবার রাতে ছয়জনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদেরকেও সংবাদ সম্মেলনে উপস্থিত করা হয়। আটককৃতরা হচ্ছেন, মো. রাজু আহম্মেদ, মো. ফয়সালুর রহমান ওরফে আকাশ, মো. জোহায়ের আয়াজ, মহহিউদ্দিন ইমন, স্বাধীন আল মাহমুদ ও রাশেদুল ইসলাম ওরফে রনি।

উল্লেখ্য, গত রোববার এসএসসিতে সারাদেশে গণিত বিষয়ের পরীক্ষা ছিল। তবে অনেকেই দাবি করছেন, আগের রাতেই শিক্ষার্থীরা এই প্রশ্নপত্র পেয়েছে। এছাড়া বাংলা দ্বিতীয়পত্র এবং ইংরেজি দ্বিতীয়পত্র প্রশ্নফাঁসের অভিযোগও উঠেছে। এরমধ্যে গণিতের প্রশ্নফাঁসের অভিযোগ সবচেয়ে বেশি আলোচনায় ওঠে। সোমবার বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ