1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
স্নাতক পাশেই চাকরি দেবে কমিউনিটি ব্যাংক | Boishakhi Online কর্মী নেবে সীমান্ত ব্যাংক, আবেদন অনলাইনে সারা দেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নানা আয়োজন প্রদীপের আলোয় ভাগ্য বদলানোর স্বপ্ন রংপুরের কুমারপল্লিতে সৌদি আরবে বিমানবন্দরে বিধিনিষেধ, ১৮০ ফ্লাইটের ২৩ হাজার যাত্রী ভোগান্তিতে হৃদয়ের অপরাজিত ২৪২, লিড নিয়ে ৩৮৬ রানে থামল বাংলাদেশ ‘দফাদার কিংবা মহল্লাদার নয়, এখন থেকে আপনারা গ্রাম পুলিশ’ গ্রাম পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, দেওয়া হবে মোবাইল বিলও অবহেলিত সিনেমা জিতল ১৮টি আন্তর্জাতিক পুরস্কার, দর্শকদের কাঁদাচ্ছে ‘পায়ার’ ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা

ফরিদপুরে রূপালী ব্যাংকের দেড় কোটি টাকা লুট

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ জানুয়ারি, ২০১৫
  • ১১৬ Time View

rupali bankফরিদপুর শহরের নিলটুলী এলাকার রূপালী ব্যাংকের করপোরেট শাখা থেকে বিপুল পরিমাণ টাকা খোয়া যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দেড় কোটি টাকা খোয়া গেছে।

রোববার ঘটনা জানাজানি হয়। পুলিশ ও কর্মকর্তারা কোনো সাংবাদিককে ব্যাংকে ঢুকতে দেয়নি। এমনকি ঘটনা সম্পর্কে পুলিশ বা ব্যাংকের কোনো কর্মকর্তা কাউকে কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন।

এ ঘটনায় পুলিশ ওই ব্যাংকের এক কর্মচারী, এক প্রহরী ও তিন আনসার সদস্যসহ পাঁচজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, পরপর দুই সপ্তাহের ছুটির পর কালই ব্যাংক খোলার পর ভোল্ট খোলা পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভোল্ট থেকে প্রায় দেড় কোটি টাকা খোয়া গেছে।

গ্রাহকরা জানান, রোববার সকাল ১০টার দিকে ব্যাংকে টাকা তুলতে গেলে প্রথমে কম্পিউটার হ্যাক হওয়ায় লেনদেনে সমস্যা হচ্ছে বলে জানানো হলেও টাকা দেয়া হয়নি। পরে জানা যায়, ব্যাংকের ভোল্টে কোনো টাকা নেই। খবর পেয়ে সাংবাদিকরা সেখানে গেলে তাদের কাউকে ভেতরে ঢুকতে দেয়নি।

রূপালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক অশোক কুমার সিংহ রায় জানান, ঘটনাটি পরে সাংবাদিকদের জানানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ