1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
মিডল্যান্ড ব্যাংকের ১৭তম শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস, কমেছে জিপিএ-৫ নিয়ম অনুযায়ী সিলেট টেস্টে মুমিনুল ভাই খেলতে পারবেন না: শান্ত বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত ভারতের নিচে নেমে গেল বাংলাদেশ, শান্তর চোখে ‘ফাইনাল কঠিন’ মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন, কুপন রেট ১২.০৫ শতাংশ বিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, অর্থ-ব্যক্তিগত তথ্য লেনদেনে বিরত থাকার আহ্বান শেরপুরে কাঁচাবাজারের টোল আদায় নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০ সিলেট বোর্ডে ২০ বছরের মধ্যে এইচএসসিতে সর্বনিম্ন পাসের হার নিয়মিত না খেলালে সুরিয়াভানশিকে দেশে পাঠিয়ে দেওয়ার পরামর্শ আকাশ চোপড়ার

প্রেমের রসায়নে সালমানের সাথে দক্ষিণী প্রজ্ঞা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১
  • ৭২ Time View

বলিউড ভাইজান সালমান খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। আসছে ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি। বর্তমানে ‘অন্তিম’ নামে আরও একটি সিনেমার কাজ করছেন তিনি। সিনেমাটি নির্মাণ করছেন মহেশ মাঞ্জরেকর। সালমান খান এবং আয়ুষ শর্মার সঙ্গে এই সিনেমাটি দিয়ে বলিউডে অভিষেক হতে যাচ্ছে দক্ষিণের নায়িকা প্রজ্ঞা জয়সওয়ালের।

বর্তমানে বলিউড ভাইজানের বয়স ৫৫ আর তার বিপরিতে সিনেমার রসায়নে আসছেন ৩৩ বছর বয়সী প্রজ্ঞা।

এ সিনেমায় শক্তিশালী ভূমিকায় দেখা যাবে সালমান খানকে। সিনেমাটি মারাঠি ক্রাইম ড্রামা ‘মুলশি প্যাটার্ন’ অবলম্বনে, যেটি মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। সিনেমাটির গল্প ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল।

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সালমান খানের ভগ্নিপতি আয়ুশ শর্মা। সিনেমাটির শুটিং শুরু হয়েছে ১৬ নভেম্বর। সিনেমাটিতে গ্যাংস্টার চরিত্রে দেখা যাবে অভিনেতা নিকিতিন ধীরকে। তিনি সিনেমাটির অ্যাকশন সিক্যুয়েন্সে অংশ নিয়েছেন ২০ দিন। সব ঠিক থাকলে ‘অন্তিম’ হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় এবং ওড়িয়াসহ পাঁচটি ভিন্ন ভাষায় মুক্তি পাবে।

সম্প্রতি বলিউড হাঙ্গামা তাদের এক প্রতিবেদনে প্রকাশ করেছে, ‘বলিউডে সালমানের বিপরীতে অভিষেক করা যে কোনো নায়িকার জন্য অবশ্যই অনেক বড় কিছু। ‘অন্তিম’র নায়িকা নিয়ে নির্মাতা প্রতিষ্ঠান কিছু না জানালেও কিছু সূত্র বলছে বেশ কিছুদিন ধরেই সিনেমাটির শুটিং করছেন প্রজ্ঞা। সিনেমায় তাকে রোমান্টিক প্রেমিকার ভূমিকায় দেখা যাবে।’

‘অন্তিম’ সিনেমার শুটিং শেষ হবে ফেব্রুয়ারিতে। মুম্বাইতে বাকি অংশের শুটিং শেষেই সিনেমাটি চলে যাবে পোস্ট প্রডাকশনের কাজে। এরপর চলতি বছরের শেষ ভাগেই মুক্তি দেওয়ার কথা রয়েছে সিনেমার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ