1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ : আগামী ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে কফির দাওয়াত দিয়ে জয়া বললেন—‘বিলটা নিজের, সঙ্গটা আমার’ আনচেলত্তির দল ঘোষণা নিয়ে বার্সায় দুশ্চিন্তা, কারণ রাফিনিয়া একদিনের ব্যবধানে বিশ্ববাজারে ফের কমল জ্বালানির দাম গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করলেন আইসিটি মন্ত্রী পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক

প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন আরমান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ১০৯ Time View

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী আরমান মালিক বাগদান সেরেছেন তার দীর্ঘদিনের বান্ধবী ফ্যাশন ডিজাইনার আশনা শ্রফের সঙ্গে।
সোমবার (২৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বাগদানের কিছু ছবি শেয়ার করেছেন এ প্রেমিক যুগল।
এদিন আশনাকে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব করেন আরমান। তখনই প্রেমিকার অনামিকায় পরিয়ে দেন বিয়ের আংটি।
ইনস্টাগ্রামে বাগদানের ছবি শেয়ার করে ক্যাপশনে আরমান লেখেন, ‘এবং আমাদের চিরকাল মাত্র শুরু হয়েছে।’ শেষে একটি ভালোবাসার ইমোজি জুড়ে দেন এ শিল্পী।
এ ছাড়া একই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন আশনা শ্রফ। পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘তোমার বিশ্বাস আমাকে তোমার ওপর ভরসা করতে সাহায্য করেছে।’ শেষে তিনিও একটি ভালোবাসার ইমোজি জুড়ে দেন।
বাগদানের সময় আশনা পরেছিলেন জলপাই পাতার কারুকাজ খচিত সাদা পোশাক। আর আরমান অফ-হোয়াইট কালার স্যুট পরেছিলেন।
এই জুটিকে ভক্তরা মন্তব্যের ঘরে বালোবাসায় ভরিয়ে দিয়েছেন।
জানা যায়, গত কয়েক বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন আরমান ও আশনা। এ ছাড়া প্রেমিকের সঙ্গে এমটিভি অ্যাওয়ার্ডস ২০২২ অনুষ্ঠানে গিয়েছিলেন আশনা।

আরমান যেমন সংগীতে জনপ্রিয় তেমনি ফ্যাশন দুনিয়ায় গত এক দশকেরও বেশি সময় ধরে সুনাম ধরে রেখেছেন আশনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ