1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

প্রীতি জিনতার জীবনে নতুন মানুষ কে?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫
  • ২৫৯ Time View

নেস ওয়াদিয়ার সঙ্গে সম্পর্ক ভেঙেছে অনেকদিন। সোশ্যাল মিডিয়ায় সে ভাঙনের খবর 6দিয়েছিলেন প্রীতি জিনতা নিজেই। তার পর আর কোনো বিশেষ বন্ধু হয়নি নায়িকার। কিন্তু সম্প্রতি শোনা যাচ্ছে এক ক্রিকেটারের সঙ্গে ডেট করছেন বলিউডের ‘বাবলি গার্ল’! জানেন তিনি কে? বলিউডে জোর গুঞ্জন সেই ক্রিকেটার হলেন ডেভিড মিলার। প্রীতির আইপিএল টিম কিংস ইলেভেন পঞ্জাবের ক্রিকেটার মিলারের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন প্রীতি। বলিউডে এখন এ নিয়ে জোর গুঞ্জন চলছে। সম্প্রতি মুম্বইয়ের এক নামী রেস্তোরাঁয় ডিনার করতে গিয়েছিলেন এই জুটি। সেখানে একান্তে বেশ কিছুক্ষণ সময়ও কাটান তারা।
সম্প্রতি এক সাক্ষাত্কারে প্রীতি তার জীবনে বিশেষ মানুষের অস্তিত্ব স্বীকার করে নেন। নায়িকা জানিয়েছিলেন, নেসের পর ওই সম্পর্ক নিয়ে আলাদা করে ভাবছেন তিনি। তবে সেই বিশেষ মানুষটির নাম খোলসা করেননি। কিন্তু ডেভিডের সঙ্গে প্রীতির ডিনার ডেটের কথা জানাজানি হতেই জোর গু়ঞ্জন শুরু হয়েছে বলিউডে।
তবে এই সম্পর্ক নিয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেননি ডেভিড বা প্রীতি কেউই। আর তাতেই জল্পনা আরও বাড়ছে। অনেকেই মনে করছেন হয়তো পরিণতি পাবে এই সম্পর্ক। সত্যিই কি তাই? উত্তর দেবে সময়। সূত্র : আনন্দবাজার

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ