1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
খাগড়াছড়িতে বন ও প্রাণের উৎসবে জীববৈচিত্র্য রক্ষার আহ্বান ছয় রুটে আজ থেকে চালু হচ্ছে কোম্পানিভিত্তিক বাস ঢাকার বাস রুট ৯৮ থেকে কমিয়ে ৩২ হচ্ছে, যে ৬টির উদ্বোধন আজ বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক বঙ্গোপসাগরে নিম্নচাপ : আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া গ্রামবাসীর চাঁদা তুলে খেলার মাঠ ক্রয়, পাশে দাঁড়ালেন ক্রীড়ামন্ত্রী পুঁজিবাজারে করনীতি: মূলধনি মুনাফায় ২০৩০ সাল পর্যন্ত করছাড় চায় ডিবিএ এইচএসসিতে বরিশাল বোর্ডে গত বারের চেয়ে পাসের হার কমেছে ১৭.৭৩% মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার আহ্বান এমপি ফখরুলের যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন মাহমুদুল হক

প্রাঙ্গণে মোর এর আয়োজনে নাট্য উৎসব

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ নভেম্বর, ২০১৩
  • ১৯১ Time View

introমঞ্চ নাটকের জগতে ১০ বছর পূর্ণ করলো নাট্য সংগঠন ‘প্রাঙ্গণে মোর’। তাদের এই ১০ বছরের পথ চলায় প্রাঙ্গণে মোর ধারাবাহিকভাবে ৮টি দর্শকনন্দিত প্রযোজনা বাংলাদেশের মঞ্চে উপহার দিয়েছে এবং এখনও পর্যন্ত সবগুলো প্রযোজনাই নিয়মিতভাবে মঞ্চে প্রদর্শিত হচ্ছে।

প্রাঙ্গণে মোর নাট্যদলের ১০ বছর পূর্তিতে দলের নিজস্ব ৮টি নিয়মিত প্রযোজনা নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নৃত্যশালায় ‘প্রাঙ্গণে মোর নাট্যায়োজন ২০১৩’ অনুষ্ঠিত হবে। ২২ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত ৮ দিনব্যাপী চলবে এই নাট্য উৎসব।

প্রতিদিন সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে এই নাটকগুলো। এর মধ্যে ২২ নভেম্বর প্রদর্শিত হবে অনন্ত হিরার নির্দেশনায় হবে ‘শ্যামাপ্রেম’। ২৩ নভেম্বর রয়েছে নূনা আফরোজের নির্দেশনায় ‘স্বদেশী’, ২৪ নভেম্বর অনন্ত হিরার রচনা ও নির্দেশনায় ‘লোকনায়ক’, ২৫ নভেম্বর ‘রক্তকরবী’ নির্দেশনা দিয়েছেন ‘নূনা আফরোজ’ ২৬ নভেম্বর রামিজ রাজুর ‘দ্রোহ প্রেম নারী’ নূনা আফরোজের নির্দেশনায় ‘শেষের কবিতা’ ২৭ নভেম্বর প্রর্দশিত হবে, অনন্ত হিরার নির্দেশনায় ২৮ নভেম্বর প্রর্দশিত হবে ‘আওরঙ্গজেব’ এবং ২৯ নভেম্বর রাত ইর্ষা প্রদর্শনীর মধ্যদিয়ে সমাপ্ত হবে এই উৎসব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ