1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’ শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

প্রয়াত হলেন ‘স্কুইড গেম’ অভিনেত্রী লি জু-সিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৬ Time View

দক্ষিণ কোরিয়ান অভিনেত্রী লি জু-সিল আর নেই। জনপ্রিয় কোরিয়ান সিরিজ ‌‘স্কুইড গেম’-এর দ্বিতীয় সিজনে অভিনয় করেছিলেন তিনি। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

কোরিয়ান পত্রিকা দ্য চোসুন ইলবো জানিয়েছে, লি রবিবার দক্ষিণ কোরিয়ার উইজিয়ংবুরে তার পারিবারিক বাড়িতে মারা যান।
তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। জানা গেছে, অভিনেত্রীর অন্ত্যেষ্টিক্রিয়া ৫ ফেব্রুয়ারি শিনচন সেভারেন্স হাসপাতালে অনুষ্ঠিত হবে।

পঞ্চাশের দশকে তিনি স্তন ক্যান্সারে আক্রান্ত হন। সেসময় চিকিৎসকরা বলেছিলেন তিনি আর এক বছরেরও কম সময় বাঁচবেন।
কিন্তু আশ্চর্যজনকভাবে ১৩ বছর পর চিকিৎসকরা তাকে ক্যান্সার মুক্ত ঘোষণা করেন। এরপর গেল গেল বছরের নভেম্বরে লি’র শরীরে আবার ক্যান্সার ধরা পড়ে। এর আগে থেকে নানা ধরনের অসুখে ভুগছিলেন তিনি।

লি ‘স্কুইড গেম’ সিরিজে পার্ক মাল-সুন চরিত্রের জন্য ব্যাপক পরিচিত।
এটি সিরিজটির প্রধান চরিত্র পুলিশ কর্মকর্তা হোওং জুন-হোর মায়ের চরিত্র। তিনি এর সিজন-২ এর প্রথম দুটি এপিসোডে উপস্থিত হয়েছেন। তৃতীয় এবং চূড়ান্ত সিজনেও তার উপস্থিতির সম্ভাবনা রয়েছে। এরইমধ্যে এই সিজনের শুটিং শেষ হয়েছে। চলতি বছরের জুনে নেটফ্লিক্সে মুক্তি পাবে এটি।

১৯৬৪ সালে লি অভিনয় শুরু করেন মঞ্চ নাটক এবং ভয়েস অ্যাক্টিংয়ে কাজ করার মাধ্যমে। এরপর আসেন সিনেমায়। তিনি দক্ষিণ কোরিয়াতে একজন জনপ্রিয় অভিনেত্রী হয়ে উঠেছিলেন। ২০১৬ সালের জোম্বি থ্রিলার ‘ট্রেন টু বুসান’ -এ সেওক-উর দাদির ভূমিকায় তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছিল। এছাড়াও তিনি বেশ কিছু সিনেমা ও জনপ্রিয় কোরিয়ান নাটকে অভিনয় করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ