1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনামঃ
বৃষ্টিতে বন্ধ খেলা দক্ষ জনশক্তি ও একাধিক ভাষা শিক্ষার ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির শেখ হাসিনা ও রেহানার মামলার প্রতিবেদন দাখিল ৩১ জানুয়ারি সালমান শাহ হত্যা মামলায় ফের ডনের জামিন মেলেনি এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের আরেক সোনা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে মন্টেনেগ্রোকে উড়িয়ে দিল বাংলাদেশ টানা দুই বছর লভ্যাংশ না দেওয়ায় শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে আইসিবি চুক্তিভিত্তিক সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা নির্ধারণে নতুন প্রজ্ঞাপন জারি মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, আরও তিনজনের আমৃত্যু কারাদণ্ড শেখ হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে পৃথক ৩ মামলার রায় আজ

প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব বিরোধী কোনো চুক্তি করবেন না : ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ এপ্রিল, ২০১৭
  • ১১০ Time View

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সাথে দেশের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব বিরোধী কোনো চুক্তি করবেন না। দেশের স্বার্থ সংশ্লিষ্ট কোন চুক্তির ব্যাপারে প্রধানমন্ত্রী হিমালয়ের মতো অটল থাকবেন। জাতীয় স্বার্থ অক্ষুন্ন রেখে যাতে সবকিছু ঠিক থাকে সে দিক লক্ষ্য রেখেই ভারতের সাথে চুক্তি করা হবে। মন্ত্রী মঙ্গলবার রাজধানীর কুড়িল বিশ্বরোড ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের (পিপিপি ভিত্তিক) নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, এ প্রকল্পের ভবিষ্যত নিয়ে শংকিত হবার কোন কারণ নেই। উন্নয়ন কাজ বন্ধ নেই। কাজ চলছে। আগামী দু’সপ্তাহ অর্থ্যাৎ ১৫ দিনের মধ্যে ফ্যানডিং প্রক্রিয়ায় কাজ শুরু হবে। উড়াল সেতুর কাজ চলছে।
তিনি আরও বলেন,ড্রিম প্রজেক্ট ও পিপিপি প্রজেক্ট দু’টি উন্নয়ন কাজ করা হচেছ। মেট্রো রেলের কাজটি জাইকা করছে। গুলশান বোমা হামলা ঘটনার পর ৬ মাস আমাদের কাজ বিলম্বিত হয়েছে। আশা করি আগামী ২০১৮ সালে প্রথম ধাপের উন্নয়ন কাজ শেষ করতে পারবো।
তিস্তা চুক্তির বেশ অগ্রগতি হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক বন্ধুর মতো। এব্যাপারে হতাশ হবার কোন কারণ নেই। যিনি গঙ্গা চুক্তি করতে পারেন তিনি তিস্তা চুক্তিও করতে পারেন।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের (পিপিপি) অফিস সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৫ ডিসেম্বর এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়। প্রকল্পের রুট হল শাহজালাল আর্ন্তর্জাতিক বিমানবন্দর-কুড়িল-বনানী, মহাখালী-তেজগাঁও-মগবাজার-কমলাপুর-সায়েদাবাদ-যাত্রাবাড়ি-ঢাকা চট্টগ্রাম মহাসড়ক (কুতুবখালী)। প্রকল্পটির কাজ তিনটি ধাপে সম্পন্ন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ