1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলার মাঠে হচ্ছে না জাতীয় যুব মেলা: আমিনুল হক গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেলে বিশ্বব্যাংকের অর্থায়ন চেয়ে সরকারের চিঠি সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট বাড়ালো সালামএয়ার ‘ধুরন্ধর সিনেমা দেখলেই বুঝবেন ভারত খুব শক্তিশালী দেশ’ ভারতের বিপক্ষে ধুঁকতে থাকা নিউজিল্যান্ড পেল আরেকটি দুঃসংবাদ মাহবুব-উল আলম হানিফকে মৃত্যুদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ আদালতে আসামিদের ডিজিটাল হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন চীনের মিন লিয়াও বিভক্ত বিশ্বে অভিন্ন ভবিষ্যতের জন্য সেতুবন্ধ তৈরিতে সংলাপ অনুষ্ঠিত এআই ক্যামেরার নিয়ন্ত্রণে আসছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে

প্রধানমন্ত্রী আজ ৩ বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করবেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০১৫
  • ২০০ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও taijsdaকনফারেন্সের মাধ্যমে ৩টি বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। বিদ্যুৎ কেন্দ্রেগুলো হচ্ছে- আশুগঞ্জ ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট, ইউনাইটেড আশুগঞ্জ ২০০ মেগাওয়াট মডিউলার পাওয়ার প্ল্যান্ট ও আশুগঞ্জ মিডল্যান্ড ৫১ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট। ইউনাইটেড আশুগঞ্জ ২০০ মেগাওয়াট মডিউলার পাওয়ার প্ল্যান্টটি সরকারি কোম্পানি আশুগঞ্জ পাওয়ার স্টেশন লিমিটেড এবং বেসরকারি প্রতিষ্ঠান ইউনাইটেড এন্টারপ্রাইজেস এন্ড কোম্পানি লিমিটেডের যৌথ মালিকানায় স্থাপিত বাংলাদেশের প্রথম বিদ্যুৎ কেন্দ্র, যার প্রকল্প ব্যয় ১ হাজার ৩২৬ কোটি টাকা।
মিডল্যান্ড ৫১ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টটি ভিয়েলাটেক্স লিমিটেড ও শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের যৌথ মালিকানায় প্রতিষ্ঠিত। বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণের ব্যয় ৩০০ কোটি টাকা। আশুগঞ্জ ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের প্রকল্প ব্যয় ২ হাজার ১১৬ কোটি টাকা।
আজ এ ৩টি বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের ফলে এখন থেকে জাতীয় গ্রিডে ৪৭৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। আর এর মাধ্যমে ২০২১ সালে সবার জন্য বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করার বিষয়ে অঙ্গীকার বাস্তবায়নে আর এক ধাপ এগিয়ে গেলো সরকার। এতে দেশে কর্মসংস্থান সৃজন ও সামগ্রিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন আরো ত্বরান্বিত হবে বলে ধারনা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ