1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত পাবনা মানসিক হাসপাতাল বিনোদনের জায়গা নয়: স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে মমতার সৌজন্য সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ মে, ২০১৮
  • ১৩০ Time View

ঢাকা ফেরার আগে শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সৌজন্য সাক্ষাৎ করেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৭টার দিকে তাজ বেঙ্গল হোটেলে গিয়ে প্রধানমন্ত্রীকে কলকাতা সফরের জন্য ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এসময় মমতা বন্দোপাধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বভারতী ও কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগদানের জন্য ধন্যবাদ জানান। এছাড়া সম্মানসূচক ‘ডি.লিট’ ডিগ্রি পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা।

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে পশ্চিম বাংলায় বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর করায় মমতাকেও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কলকাতার উন্নয়নের প্রশংসাও করেন তিনি।

দুইদিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গে বিশ্বভারতীর শান্তি নিকেতনে বাংলাদেশ ভবন উদ্বোধন ছাড়াও সেখানকার সমাবর্তনে যোগ দেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

এরপর সেখান থেকে যান রাজ্যের পশ্চিম বর্ধমানের আসানসোলে; যেখানে জন্ম নিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। সেখানে তার নামে প্রতিষ্ঠিত ‘কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে’র বিশেষ সমাবর্তনেও যোগ দেন প্রধানমন্ত্রী।

সেখানে তাকে সম্মানসূচক ‘ডি.লিট’ ডিগ্রি দেওয়া হয়েছে। এরপর কলকাতায় ফিরে নগরীর ভবানীপুরে ‘নেতাজী ভবন’ পরিদর্শনে যান শেখ হাসিনা।

শনিবার রাত ১০টা ৩৬ মিনিটে কলকাতা থেকে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ